বিশ্বব্যাপী তৈরি হওয়া জ্বালানি সংকটের প্রভাবে দেশে সরবরাহ ব্যবস্থায় সাময়িক চাপ তৈরি হলেও পরিস্থিতি সামাল দিতে সরকার বিকল্প পদক্ষেপ গ্রহণ করছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি স্পষ্ট করেন, মানুষের কষ্ট দূর করা এবং বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিএনপি সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।
আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
আগের সরকারের শাসনামলের স্মৃতি টেনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, "আওয়ামী লীগ সরকারের শাসনামলে যেসব নারী নেতাকর্মীরা সক্রিয় ছিলেন, তারা নানাভাবে নির্যাতনের শিকার হয়েছেন।"
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি আরও বলেন, "তবে নানা প্রতিকূলতা ও সংকটের মধ্যেও প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান সাহসিকতা ও দেশপ্রেমের পরিচয় দিয়ে দলকে সুসংগঠিত রেখেছেন এবং সঠিক নেতৃত্ব দিচ্ছেন।"
দেশের বর্তমান অর্থনীতি ও জ্বালানি পরিস্থিতি প্রসঙ্গে রিজভী জানান, তেল ও গ্যাসের এই সাময়িক ঘাটতি একটি বৈশ্বিক সংকট। তবে এই চাপ সামলাতে গ্যাস আমদানিসহ নানা বিকল্প কৌশল বাস্তবায়নের কাজ চলছে।
একই সঙ্গে গণপরিবহনের চলাচল স্বাভাবিক রাখা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষের জীবনযাত্রা সহনীয় পর্যায়ে রাখতে সরকার কার্যকর উদ্যোগ নিচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
নারীর অগ্রগতি ও শিক্ষার প্রচার প্রসঙ্গে কথা বলতে গিয়ে রিজভী উল্লেখ করেন, বিএনপি সবসময়ই নারীর ক্ষমতায়নে আস্থা রাখে। বেগম খালেদা জিয়ার সরকারের সময় মেয়েদের দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক করা হয়েছিল স্মরণ করিয়ে দিয়ে তিনি জানান, বর্তমান সরকার সেই সুবিধা স্নাতক শ্রেণি পর্যন্ত বিস্তৃত করার পরিকল্পনা করছে।
পাশাপাশি ‘ফ্যামিলি কার্ড’ চালুর মাধ্যমে পরিবারের আর্থিক ও সামাজিক ক্ষমতা সরাসরি নারীদের হাতে পৌঁছে দেওয়ার পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
সম্প্রতি অভিনেত্রী বাঁধনের ওপর ঘটে যাওয়া হামলার ঘটনা নিয়ে কড়া বার্তা দিয়ে রিজভী বলেন, "যারা নারীদের ওপর শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালায়, তারা সম্পূর্ণ কাপুরুষ।"

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন