সংবাদ

আজই এসএসসির পুনঃনিরীক্ষণের ফল, দেখবেন যেভাবে

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ এএম

আজই এসএসসির পুনঃনিরীক্ষণের ফল, দেখবেন যেভাবে
ছবি : সংগৃহীত

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় প্রকাশ করা হবে। ফল জানতে পারবেন আবেদনকারী শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, মুঠোফোনে পাঠানো এসএমএস এবং নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে। বুধবার (৯ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সকাল ১০টায় নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হবে। পাশাপাশি পুনঃনিরীক্ষণের আবেদন করার সময় দেওয়া মুঠোফোন নম্বরে এসএমএস পাঠানো হবে। এ ছাড়া অনলাইনে rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফল দেখা যাবে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এবার এসএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণের প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তার তথ্য অনুযায়ী, আগের মতো শুধু নম্বর যোগ বা হিসাবের কোনো ভুল হয়েছে কি না, তা যাচাইয়ের মধ্যে প্রক্রিয়াটি সীমাবদ্ধ থাকেনি। আবেদন করা উত্তরপত্র পুনরায় মূল্যায়নও করা হয়েছে।

আগের নিয়মে মূলত নম্বর গণনায় ভুল বা কোনো প্রশ্নের নম্বর দেওয়া বাদ পড়েছে কি না–এ ধরনের বিষয় যাচাই করা হতো। এবার আবেদন করা খাতা নতুন করে মূল্যায়নের আওতায় আনা হয়েছে।

গত ১১ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু হয়। ১৭ আগস্ট রাত পর্যন্ত আবেদন করার সুযোগ ছিল। নির্ধারিত সময়ে দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ৪ লাখ ২ হাজার ৫১ জন শিক্ষার্থী পুনঃনিরীক্ষণের আবেদন করেন।

একজন শিক্ষার্থী একাধিক বিষয়ের উত্তরপত্রের জন্য আবেদন করতে পারায় মোট উত্তরপত্রের সংখ্যা শিক্ষার্থীর সংখ্যার চেয়ে বেশি। সব বোর্ড মিলিয়ে লিখিত পরীক্ষার ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি এবং ব্যবহারিক পরীক্ষার ২ লাখ ৩১ হাজার ৪৭১টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করা হয়েছে। মোট আবেদন দাঁড়িয়েছে ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি।

সবচেয়ে বেশি আবেদন পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে। এই বোর্ডে ৯৪ হাজার ২৩৬ জন শিক্ষার্থী লিখিত ও ব্যবহারিক মিলিয়ে বিপুলসংখ্যক উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

আজই এসএসসির পুনঃনিরীক্ষণের ফল, দেখবেন যেভাবে

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত