নীলফামারীর ডোমারে পৃথক ঘটনায় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়ন ও কাজীরহাট এলাকায় এসব ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড় ১০টার দিকে বোড়াগাড়ী ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ী গ্রামে নিজ বাড়ির গোয়ালঘর থেকে সুমন রায় (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। সুমন ঢাকার এক রাজমিস্ত্রি এবং ওই গ্রামের বাবলু রায়ের ছেলে। ৭ সেপ্টেম্বর তিনি ঢাকা থেকে বাড়ি ফেরেন। ঘটনার সময় পরিবারের সদস্যরা এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ায় তিনি বাড়িতে একাই ছিলেন। পরে প্রতিবেশীরা গোয়ালঘরে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ জানান, সুমনের আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।
অন্যদিকে, বুধবার ভোর পৌনে ছয়টার দিকে উপজেলার কাজীরহাট এলাকায় চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতেও তাকে কাজীরহাট এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে। খবর পেয়ে সৈয়দপুর রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী নিশ্চিত করে জানান, নিহতের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন