সংবাদ

চুনারুঘাটে সিএনজি উল্টে প্রাণ গেল ব্যবসায়ীর

প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ পিএম

চুনারুঘাটে সিএনজি উল্টে প্রাণ গেল ব্যবসায়ীর
ছবি : সংগৃহীত

হবিগঞ্জের চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় দুলাল দেব (৫০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে চুনারুঘাট উপজেলার সাতছড়ি-চাকলা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুলাল দেব মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের পানিহাতা গ্রামের মৃত মনমোহন দেবের ছেলে। তিনি মাধবপুর উপজেলার মনতলা বাজারের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে মনতলা বাজার থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় চড়ে চুনারুঘাটের হযরত সৈয়দ নাসির উদ্দিন সিপাহসালার (র.) মাজারে যাচ্ছিলেন দুলাল দেব। পথিমধ্যে সাতছড়ি-চাকলা এলাকায় পৌঁছালে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।

সংবাদ পেয়ে চুনারুঘাট থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি উল্টে এ দুর্ঘটনা ঘটেছে। পুলিশ লাশ উদ্ধার করেছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

চুনারুঘাটে সিএনজি উল্টে প্রাণ গেল ব্যবসায়ীর

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

হবিগঞ্জের চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় দুলাল দেব (৫০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে চুনারুঘাট উপজেলার সাতছড়ি-চাকলা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুলাল দেব মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের পানিহাতা গ্রামের মৃত মনমোহন দেবের ছেলে। তিনি মাধবপুর উপজেলার মনতলা বাজারের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে মনতলা বাজার থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় চড়ে চুনারুঘাটের হযরত সৈয়দ নাসির উদ্দিন সিপাহসালার (র.) মাজারে যাচ্ছিলেন দুলাল দেব। পথিমধ্যে সাতছড়ি-চাকলা এলাকায় পৌঁছালে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।

সংবাদ পেয়ে চুনারুঘাট থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি উল্টে এ দুর্ঘটনা ঘটেছে। পুলিশ লাশ উদ্ধার করেছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত