নরসিংদীর পলাশ উপজেলায় দুই শতাধিক প্রবীণ নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্বাস্থ্য পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টারের (রিক) প্রবীণ কল্যাণ কর্মসূচির উদ্যোগে উপজেলার জিনারদী ইউনিয়নের তারগাঁও আজির মোড়ে ডাঃ কাসেম সরকারের ফার্মেসিতে এ স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়।
স্বাস্থ্য ক্যাম্পে প্রবীণদের বিভিন্ন শারীরিক সমস্যার চিকিৎসা ও প্রয়োজনীয় প্রেসক্রিপশন দেন মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ বিজয় বনিক। চিকিৎসাসেবা নেওয়ার পাশাপাশি প্রবীণ রোগীরা বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও লাভ করেন।
আয়োজকেরা জানান, প্রবীণরা পরিবার ও সমাজের অন্যতম প্রধান মূলভিত্তি। বার্ধক্যজনিত কারণে বা আর্থিক অসচ্ছলতায় যেন কোনো প্রবীণ চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই নিয়মিত এ ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও ওষুধ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন সেবা নিতে আসা প্রবীণরা।
কর্মসূচিতে জিনারদী ইউনিয়ন প্রবীণ কল্যাণ কর্মসূচির সভাপতি কাদির আকন্দ, সহসভাপতি রুনা আক্তার, সাধারণ সম্পাদক কাসেম সরকার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্বেচ্ছাসেবকেরা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন