সংবাদ

মহাখালীতে পরিবহন শ্রমিকদের অবরোধ, যাত্রীদের দুর্ভোগ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পিএম

মহাখালীতে পরিবহন শ্রমিকদের অবরোধ, যাত্রীদের দুর্ভোগ
বাস ডাম্পিংয়ের প্রতিবাদে পরিবহন শ্রমিকরা মহাখালীতে সড়ক অবরোধ করে।

রাজধানীর মহাখালীতে সড়ক অবরোধ করেছেন পরিবহন শ্রমিকরা। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার পর মহাখালী বাস টার্মিনাল এলাকায় সড়ক অবরোধ করেন তারা। এতে বাস টার্মিনাল সংলগ্ন সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ রয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগ জানায়, বিকেলে মহাখালী বাস টার্মিনাল এলাকায় সড়কে যান চলাচল সুষ্ঠু, স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখার লক্ষ্যে পুলিশ কর্তৃক বাস ডাম্পিং করা হয়। এর প্রতিবাদে পরিবহন শ্রমিকরা সড়ক অবরোধ করে অবস্থান নেন।

ফলে মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ রয়েছে। এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করছেন।

এই অবস্থায় নগরবাসীকে মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন সড়ক এড়িয়ে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগ।

পুলিশ সূত্রে জানা গেছে, নির্ধারিত স্ট্যান্ড ছাড়া বা টার্মিনালের বাইরে অবৈধভাবে যাত্রী ওঠানামা করা বাসকে টার্মিনালে ফেরত পাঠানো বা ‘বাস ডাম্পিং’ এর কারণে পরিবহন শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেন।

ঘটনার পর মহাখালী এলাকায় তীব্র যানজট তৈরি হয়েছে। যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। তবে অবরোধ কতক্ষণ চলবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

মহাখালীতে পরিবহন শ্রমিকদের অবরোধ, যাত্রীদের দুর্ভোগ

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজধানীর মহাখালীতে সড়ক অবরোধ করেছেন পরিবহন শ্রমিকরা। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার পর মহাখালী বাস টার্মিনাল এলাকায় সড়ক অবরোধ করেন তারা। এতে বাস টার্মিনাল সংলগ্ন সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ রয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগ জানায়, বিকেলে মহাখালী বাস টার্মিনাল এলাকায় সড়কে যান চলাচল সুষ্ঠু, স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখার লক্ষ্যে পুলিশ কর্তৃক বাস ডাম্পিং করা হয়। এর প্রতিবাদে পরিবহন শ্রমিকরা সড়ক অবরোধ করে অবস্থান নেন।

ফলে মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ রয়েছে। এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করছেন।

এই অবস্থায় নগরবাসীকে মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন সড়ক এড়িয়ে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগ।

পুলিশ সূত্রে জানা গেছে, নির্ধারিত স্ট্যান্ড ছাড়া বা টার্মিনালের বাইরে অবৈধভাবে যাত্রী ওঠানামা করা বাসকে টার্মিনালে ফেরত পাঠানো বা ‘বাস ডাম্পিং’ এর কারণে পরিবহন শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেন।

ঘটনার পর মহাখালী এলাকায় তীব্র যানজট তৈরি হয়েছে। যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। তবে অবরোধ কতক্ষণ চলবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত