দেশীয় ইলেকট্রনিকস প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির টেলিভিশন বিভাগে ‘ফিল্ড অফিসার’ পদে ১০ জনকে নিয়োগ দেওয়া হবে। এ পদে আবেদন শুরু হয়েছে ৯ সেপ্টেম্বর থেকে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদ ও যোগ্যতা
ফিল্ড অফিসার পদে আবেদনের জন্য প্রার্থীকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ পদে আবেদনের জন্য পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। আবেদনকারীর বয়স ২২ থেকে ৩৪ বছরের মধ্যে হতে হবে। শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
চাকরির ধরন ও বেতন
এটি পূর্ণকালীন বেসরকারি চাকরি। নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন ১০ হাজার থেকে ১৫ হাজার টাকা। কর্মস্থল হবে দেশের যেকোনো জেলা। তাই প্রার্থীকে দেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।
আবেদন করবেন যেভাবে
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদন প্রক্রিয়া জানতে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রবেশ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৫ সেপ্টেম্বর।

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন