অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এসিআই) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ফুড অ্যান্ড বেভারেজ বিজনেসে ‘ট্রেইনি টেরিটরি ম্যানেজার’ পদে নিয়োগ দেওয়া হবে। এ পদে আবেদন শুরু হয়েছে ১০ সেপ্টেম্বর থেকে। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদ ও যোগ্যতা
ট্রেইনি টেরিটরি ম্যানেজার পদে কতজন নিয়োগ দেওয়া হবে, তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করা হয়নি। আবেদনকারীর স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এ পদে পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
চাকরির ধরন ও কর্মস্থল
এটি পূর্ণকালীন বেসরকারি চাকরি। নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীকে দেশের যেকোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে। বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
আবেদন করবেন যেভাবে
যোগ্য ও আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদন প্রক্রিয়া জানতে এসিআইয়ের নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রবেশ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২০ সেপ্টেম্বর।

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন