সংবাদ

নাসিরনগরে মোবাইলে লুডু খেলা নিয়ে সংঘর্ষে যুবক নিহত

প্রতিনিধি, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রতিনিধি, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ এএম

নাসিরনগরে মোবাইলে লুডু খেলা নিয়ে সংঘর্ষে যুবক নিহত
ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মোবাইলে লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের বাগ্‌বিতণ্ডা ও সংঘর্ষে রফিক মিয়া (৪০) নামের এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে নাসিরনগর উপজেলার গুনিয়াউক ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রফিক মিয়া ওই গ্রামের মৃত লোকমান মিয়ার ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে গ্রামের কয়েকজন যুবক এক জায়গায় বসে মোবাইলে লুডু খেলছিলেন। পাশে বসে খেলা দেখছিলেন রফিক ও সালমানসহ কয়েকজন। খেলা চলাকালে লুডুর চাল বা ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে রফিকের সঙ্গে সালমানের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হন রফিক।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তামিমা রহমান তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম জানান, মোবাইলে লুডু খেলাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

নাসিরনগরে মোবাইলে লুডু খেলা নিয়ে সংঘর্ষে যুবক নিহত

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মোবাইলে লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের বাগ্‌বিতণ্ডা ও সংঘর্ষে রফিক মিয়া (৪০) নামের এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে নাসিরনগর উপজেলার গুনিয়াউক ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রফিক মিয়া ওই গ্রামের মৃত লোকমান মিয়ার ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে গ্রামের কয়েকজন যুবক এক জায়গায় বসে মোবাইলে লুডু খেলছিলেন। পাশে বসে খেলা দেখছিলেন রফিক ও সালমানসহ কয়েকজন। খেলা চলাকালে লুডুর চাল বা ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে রফিকের সঙ্গে সালমানের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হন রফিক।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তামিমা রহমান তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম জানান, মোবাইলে লুডু খেলাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত