সংবাদ

ভারতে সাজাভোগ শেষে বিশেষ পারমিটে দেশে ফিরলেন ৪৭ জন

প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ এএম

ভারতে সাজাভোগ শেষে বিশেষ পারমিটে দেশে ফিরলেন ৪৭ জন
ছবি : সংবাদ

ভারতে কাজের সন্ধানে গিয়ে বিভিন্ন মেয়াদে কারাভোগের পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন ৪৭ জন বাংলাদেশি নারী-পুরুষ। তাদের মধ্যে ৪৩ জন পুরুষ এবং ৪ জন নারী রয়েছেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ সদস্যরা বেনাপোল ইমিগ্রেশন পুলিশ ও বিজিবির কাছে তাদের আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

ফেরত আসা ব্যক্তিরা খুলনা, যশোর, নড়াইল, বাগেরহাট, গোপালগঞ্জ, সাতক্ষীরা, ঢাকা ও ময়মনসিংসহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

পুলিশ ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, এক থেকে দুই বছর আগে ভালো কাজের প্রলোভনে দালালের খপ্পরে পড়ে তারা বেআইনিভাবে সীমান্ত অতিক্রম করেন। পরবর্তীতে ভারতের তামিলনাড়ু সহ বিভিন্ন এলাকার পুলিশ তাদের আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। সাজাভোগের পর ভারতীয় একটি বেসরকারি সংস্থা (এনজিও) তাদের ছাড়িয়ে এনে নিজস্ব শেল্টার হোমে রাখে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের পর ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে গতকাল সন্ধ্যায় তারা দেশে প্রত্যাবর্তন করেন। ইমিগ্রেশনের আইনি প্রক্রিয়া শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

ফেরত আসাদের গ্রহণকারী সংস্থা 'বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি'র এরিয়া কো-অর্ডিনেটর রেখা বিশ্বাস জানান, পোর্ট থানার আনুষ্ঠানিকতা শেষে তাদের যশোরে এনজিওর নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। পরবর্তীতে স্বজনদের সঙ্গে যোগাযোগ করে তাঁদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

ভারতে সাজাভোগ শেষে বিশেষ পারমিটে দেশে ফিরলেন ৪৭ জন

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ভারতে কাজের সন্ধানে গিয়ে বিভিন্ন মেয়াদে কারাভোগের পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন ৪৭ জন বাংলাদেশি নারী-পুরুষ। তাদের মধ্যে ৪৩ জন পুরুষ এবং ৪ জন নারী রয়েছেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ সদস্যরা বেনাপোল ইমিগ্রেশন পুলিশ ও বিজিবির কাছে তাদের আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

ফেরত আসা ব্যক্তিরা খুলনা, যশোর, নড়াইল, বাগেরহাট, গোপালগঞ্জ, সাতক্ষীরা, ঢাকা ও ময়মনসিংসহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

পুলিশ ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, এক থেকে দুই বছর আগে ভালো কাজের প্রলোভনে দালালের খপ্পরে পড়ে তারা বেআইনিভাবে সীমান্ত অতিক্রম করেন। পরবর্তীতে ভারতের তামিলনাড়ু সহ বিভিন্ন এলাকার পুলিশ তাদের আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। সাজাভোগের পর ভারতীয় একটি বেসরকারি সংস্থা (এনজিও) তাদের ছাড়িয়ে এনে নিজস্ব শেল্টার হোমে রাখে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের পর ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে গতকাল সন্ধ্যায় তারা দেশে প্রত্যাবর্তন করেন। ইমিগ্রেশনের আইনি প্রক্রিয়া শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

ফেরত আসাদের গ্রহণকারী সংস্থা 'বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি'র এরিয়া কো-অর্ডিনেটর রেখা বিশ্বাস জানান, পোর্ট থানার আনুষ্ঠানিকতা শেষে তাদের যশোরে এনজিওর নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। পরবর্তীতে স্বজনদের সঙ্গে যোগাযোগ করে তাঁদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত