সংবাদ

বিশ্বজুড়ে জ্বালানি সংকট, বাড়ছে তেলের দাম

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ এএম

বিশ্বজুড়ে জ্বালানি সংকট, বাড়ছে তেলের দাম
ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা ও নৌপথে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে বড় ধরনের লাফ দেখা গেছে।সোমবার (১৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বাজারে মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৭ ডলার ছাড়িয়ে গেছে। একই সাথে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও ব্যারেলপ্রতি ১০০ ডলারের মনস্তাত্ত্বিক সীমা অতিক্রম করেছে।

সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির যে প্রবণতা গত সপ্তাহ থেকে শুরু হয়েছিল, তা আরও জোরালো হয়েছে। সরবরাহে অনিশ্চয়তার কারণে দুই ধরনের জ্বালানি তেলের মূল্যেই বড় দরবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে।

সৌদি আরবে ড্রোন হামলার পর একটি গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনের স্বাভাবিক কার্যক্রম স্থগিত করা এবং বাবেল মান্দেব প্রণালির কৌশলগত একটি দ্বীপের নিয়ন্ত্রণ নিয়ে নতুন উদ্বেগ বিশ্ববাজারে চাপ সৃষ্টি করেছে। লোহিত সাগরের এই গুরুত্বপূর্ণ জলপথে নৌযান চলাচল বিঘ্নিত হলে বিশ্বব্যাপী তেল ও অন্যান্য বাণিজ্যিক পণ্য পরিবহনে বড় ধরনের ধস নামতে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।  

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বজুড়ে জ্বালানি সংকট, বাড়ছে তেলের দাম

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা ও নৌপথে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে বড় ধরনের লাফ দেখা গেছে।সোমবার (১৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বাজারে মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৭ ডলার ছাড়িয়ে গেছে। একই সাথে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও ব্যারেলপ্রতি ১০০ ডলারের মনস্তাত্ত্বিক সীমা অতিক্রম করেছে।

সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির যে প্রবণতা গত সপ্তাহ থেকে শুরু হয়েছিল, তা আরও জোরালো হয়েছে। সরবরাহে অনিশ্চয়তার কারণে দুই ধরনের জ্বালানি তেলের মূল্যেই বড় দরবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে।

সৌদি আরবে ড্রোন হামলার পর একটি গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনের স্বাভাবিক কার্যক্রম স্থগিত করা এবং বাবেল মান্দেব প্রণালির কৌশলগত একটি দ্বীপের নিয়ন্ত্রণ নিয়ে নতুন উদ্বেগ বিশ্ববাজারে চাপ সৃষ্টি করেছে। লোহিত সাগরের এই গুরুত্বপূর্ণ জলপথে নৌযান চলাচল বিঘ্নিত হলে বিশ্বব্যাপী তেল ও অন্যান্য বাণিজ্যিক পণ্য পরিবহনে বড় ধরনের ধস নামতে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।  

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত