সংবাদ

স্কালোনির নতুন স্কোয়াডে থাকছে নতুন চমক

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পিএম

স্কালোনির নতুন স্কোয়াডে থাকছে নতুন চমক
আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। ছবি : সংগৃহীত

বিশ্বকাপের রানার্সআপ হওয়ার পর এক নতুন অধ্যায়ের পথে হাঁটা শুরু করেছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরের শেষ ও অক্টোবরের শুরুতে ফিফা আন্তর্জাতিক বিরতিতে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সেই প্রীতি ম্যাচগুলোকে সামনে রেখে ইতোমধ্যে দল গোছানোর কাজ শুরু করে দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।

আসন্ন ম্যাচগুলোর জন্য স্কালোনির ঘোষিত স্কোয়াডে একাধিক চমক থাকতে পারে। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরতে পারেন অ্যাস্টন ভিলার এমিলিয়ানো বুয়েন্দিয়া এবং রোমার লিওনার্দো বালের্দি। এছাড়া রোমার ফরোয়ার্ড সান্তি কাস্ত্রো এবং রিভার প্লেটের কয়েকজন নতুন মুখও স্কালোনিতে জায়গা পেতে পারেন। তবে নিষেধাজ্ঞার কারণে থিয়াগো আলমাদা, লেয়ান্দ্রো পারেদেস ও নাহুয়েল মোলিনাকে পাচ্ছে না দল।

আন্তর্জাতিক ফুটবলকে আগেই বিদায় জানিয়েছেন লিওনেল মেসি। তবে এএফএ সমর্থকদের সামনে তাকে বিদায়ী ম্যাচ দেওয়ার পরিকল্পনা করলেও মেসি এখনই তা নিয়ে ভাবছেন না, ফলে আগামী আন্তর্জাতিক বিরতিতেও তাকে দেখা যাচ্ছে না। মেসির অবসরের পর প্রতিরক্ষাব্যূহ সামলানো ক্রিস্তিয়ান ‘কুটি’ রোমেরোকেই আর্জেন্টিনা দলের নতুন নেতা হিসেবে দেখা হচ্ছে। এদিকে আগামী ডিসেম্বরেই চুক্তির মেয়াদ শেষ হতে যাওয়া স্কালোনির সঙ্গে মেয়াদ বাড়ানোর আলোচনা শুরুর পরিকল্পনা করছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

স্কালোনির নতুন স্কোয়াডে থাকছে নতুন চমক

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বিশ্বকাপের রানার্সআপ হওয়ার পর এক নতুন অধ্যায়ের পথে হাঁটা শুরু করেছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরের শেষ ও অক্টোবরের শুরুতে ফিফা আন্তর্জাতিক বিরতিতে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সেই প্রীতি ম্যাচগুলোকে সামনে রেখে ইতোমধ্যে দল গোছানোর কাজ শুরু করে দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।

আসন্ন ম্যাচগুলোর জন্য স্কালোনির ঘোষিত স্কোয়াডে একাধিক চমক থাকতে পারে। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরতে পারেন অ্যাস্টন ভিলার এমিলিয়ানো বুয়েন্দিয়া এবং রোমার লিওনার্দো বালের্দি। এছাড়া রোমার ফরোয়ার্ড সান্তি কাস্ত্রো এবং রিভার প্লেটের কয়েকজন নতুন মুখও স্কালোনিতে জায়গা পেতে পারেন। তবে নিষেধাজ্ঞার কারণে থিয়াগো আলমাদা, লেয়ান্দ্রো পারেদেস ও নাহুয়েল মোলিনাকে পাচ্ছে না দল।

আন্তর্জাতিক ফুটবলকে আগেই বিদায় জানিয়েছেন লিওনেল মেসি। তবে এএফএ সমর্থকদের সামনে তাকে বিদায়ী ম্যাচ দেওয়ার পরিকল্পনা করলেও মেসি এখনই তা নিয়ে ভাবছেন না, ফলে আগামী আন্তর্জাতিক বিরতিতেও তাকে দেখা যাচ্ছে না। মেসির অবসরের পর প্রতিরক্ষাব্যূহ সামলানো ক্রিস্তিয়ান ‘কুটি’ রোমেরোকেই আর্জেন্টিনা দলের নতুন নেতা হিসেবে দেখা হচ্ছে। এদিকে আগামী ডিসেম্বরেই চুক্তির মেয়াদ শেষ হতে যাওয়া স্কালোনির সঙ্গে মেয়াদ বাড়ানোর আলোচনা শুরুর পরিকল্পনা করছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত