সংবাদ

অনলাইন জুয়া ও অর্থ পাচার চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

নিজস্ব বার্তা পরিবেশক
নিজস্ব বার্তা পরিবেশক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পিএম

অনলাইন জুয়া ও অর্থ পাচার চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
ছবি : সংবাদ

অনলাইন জুয়ার মাধ্যমে টাকা সংগ্রহ ও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গতকাল রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে তাদের গ্রেপ্তার করে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন টাঙ্গাইল সদরের বাবলু মিয়া (২৮) ও মো. মনির হোসেন (৩০) এবং সখিপুরের নূর সাফায়াত ইপ্তি (২৪) ও শামীম আল মামুন (২৯)।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সিআইডির মিডিয়া শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিআইডির সাইবার মনিটরিংয়ে সম্প্রতি দেশে ও বিদেশ থেকে পরিচালিত বিভিন্ন অনলাইন বেটিং ওয়েবসাইটের তৎপরতা ধরা পড়ে। আন্তর্জাতিক ক্রিকেট, ফুটবল ম্যাচ ও অনলাইন ক্যাসিনোকে কেন্দ্র করে এসব জুয়া পরিচালিত হচ্ছিল। বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে জুয়ায় অংশ নেওয়া ব্যক্তিদের লেনদেনের সুবিধার্থে এজেন্টদের ব্যবহৃত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ব্যাংক হিসাব সরবরাহ করতেন আসামিরা।

সংগৃহীত অর্থ থেকে নিজেদের কমিশন কেটে রেখে আসামিরা বিভিন্ন ব্যাংক হিসাব ও ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে তা বিদেশে পাচার করতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা এসব কাজের সত্যতা স্বীকার করেছেন বলে জানিয়েছে সিআইডি।

এ ঘটনায় সিআইডি বাদী হয়ে পল্টন থানায় সাইবার সুরক্ষা আইনে একটি মামলা দায়ের করে। উক্ত মামলায় ইতোমধ্যে টাঙ্গাইল, নরসিংদী, নারায়ণগঞ্জ, নড়াইল ও রাজশাহী থেকে ধাপে ধাপে আরও ১০ জন আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

অনলাইন বেটিং বা জুয়ার নামে অর্থ লেনদেন থেকে বিরত থাকতে এবং এ সংক্রান্ত যেকোনো অবৈধ তথ্যের সন্ধান পেলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে অনুরোধ জানিয়েছে সিআইডি।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

অনলাইন জুয়া ও অর্থ পাচার চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত