সংবাদ

দেশ থেকে পালিয়ে সেবা হয় না : হাসিনাকে আজহারুল ইসলাম

প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর)
প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর)
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ পিএম

দেশ থেকে পালিয়ে সেবা হয় না : হাসিনাকে আজহারুল ইসলাম
ছবি : সংবাদ

রংপুরের তারাগঞ্জে কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম।

সোমবার (১৪ সেপ্টেম্বর) তারাগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম এলাকার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির মানোন্নয়ন এবং সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে অঞ্চলের অগ্রগতিতে কার্যকর ভূমিকা রাখার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

সাবেক প্রধানমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, 'দেশ থেকে পালিয়ে গিয়ে দূর থেকে দেশের মানুষের সেবা করা যায় না। জনগণের সেবা করার সত্যিকারের ইচ্ছা থাকলে দেশে ফিরে আসুন।' একই সঙ্গে তিনি শেখ হাসিনার কঠোর ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।

সভায় জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আমীর এস এম আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, এমপির প্রতিনিধি প্রভাষক আমিনুল ইসলাম এবং যুব বিভাগের সভাপতি কাজী সামছুল হুদা।

গণমাধ্যমকর্মীদের পক্ষ থেকে তারাগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও ‘দৈনিক সংবাদ’-এর উপজেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম, ‘দৈনিক বসুন্ধরা’র প্রতিনিধি শহিদুল ইসলাম এবং ‘দৈনিক আজকাল’-এর প্রতিনিধি সোহেল রানাসহ স্থানীয় সাংবাদিকেরা আলোচনায় অংশ নেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

দেশ থেকে পালিয়ে সেবা হয় না : হাসিনাকে আজহারুল ইসলাম

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রংপুরের তারাগঞ্জে কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম।

সোমবার (১৪ সেপ্টেম্বর) তারাগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম এলাকার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির মানোন্নয়ন এবং সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে অঞ্চলের অগ্রগতিতে কার্যকর ভূমিকা রাখার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

সাবেক প্রধানমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, 'দেশ থেকে পালিয়ে গিয়ে দূর থেকে দেশের মানুষের সেবা করা যায় না। জনগণের সেবা করার সত্যিকারের ইচ্ছা থাকলে দেশে ফিরে আসুন।' একই সঙ্গে তিনি শেখ হাসিনার কঠোর ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।

সভায় জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আমীর এস এম আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, এমপির প্রতিনিধি প্রভাষক আমিনুল ইসলাম এবং যুব বিভাগের সভাপতি কাজী সামছুল হুদা।

গণমাধ্যমকর্মীদের পক্ষ থেকে তারাগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও ‘দৈনিক সংবাদ’-এর উপজেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম, ‘দৈনিক বসুন্ধরা’র প্রতিনিধি শহিদুল ইসলাম এবং ‘দৈনিক আজকাল’-এর প্রতিনিধি সোহেল রানাসহ স্থানীয় সাংবাদিকেরা আলোচনায় অংশ নেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত