সংবাদ

ঘিওরে বিভিন্ন ভাতাভোগীদের মধ্যে ফলদ চারা বিতরণ ও চক্ষুসেবা প্রদান

প্রতিনিধি, ঘিওর (মানিকগঞ্জ)
প্রতিনিধি, ঘিওর (মানিকগঞ্জ)
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পিএম

ঘিওরে বিভিন্ন ভাতাভোগীদের মধ্যে ফলদ চারা বিতরণ ও চক্ষুসেবা প্রদান
ছবি : সংবাদ

মানিকগঞ্জের ঘিওরে সমাজসেবা অফিসের উদ্যোগে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের নিয়ে দিনব্যাপী এক বহুমাত্রিক সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে বিনামূল্যে চক্ষুসেবা প্রদান, গাছের চারা বিতরণসহ জনবান্ধব নানা উদ্যোগ বাস্তবায়ন করা হয়

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঘিওর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঠাকুরকান্দি এলাকায় এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

দিনব্যাপী এই আয়োজনে পরিবেশ পরিচ্ছন্নতা অভিযান, বিনামূল্যে চক্ষুসেবা, জন্ম-মৃত্যু নিবন্ধন সহজীকরণ এবং ডিজিটাল রেজিস্ট্রেশন সুবিধা ভাতাভোগীদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হয়। একই সঙ্গে পরিবেশ সুরক্ষায় চারা বিতরণ এবং সামাজিক নিরাপত্তা ভাতার স্বচ্ছতা নিশ্চিত করতে ভাতাভোগীদের 'লাইভ ভেরিফিকেশন' পরিচালনা করা হয়।

উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, সেবা প্রদান প্রক্রিয়াকে আরও সহজ, জবাবদিহিমূলক ও গতিশীল করতে সরাসরি মাঠে গিয়ে এই সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে। উপজেলার ৭টি ইউনিয়নের মোট ২ হাজার ৯৯ জন উপকারভোগী পর্যায়ক্রমে এসব সেবা পাবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাশিতা-তুল ইসলাম। এতে আরও বক্তব্য দেন বিএনপি নেতা মীর মানিকুজ্জামান মানিক, আবু কায়সার রেজা, জানে আলম, ঘিওর ইউপি চেয়ারম্যান মো. অহিদুল ইসলাম টুটুল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহিন আলম এবং স্থানীয় ইউপি সদস্য সোনাজউদ্দীন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

ঘিওরে বিভিন্ন ভাতাভোগীদের মধ্যে ফলদ চারা বিতরণ ও চক্ষুসেবা প্রদান

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মানিকগঞ্জের ঘিওরে সমাজসেবা অফিসের উদ্যোগে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের নিয়ে দিনব্যাপী এক বহুমাত্রিক সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে বিনামূল্যে চক্ষুসেবা প্রদান, গাছের চারা বিতরণসহ জনবান্ধব নানা উদ্যোগ বাস্তবায়ন করা হয়

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঘিওর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঠাকুরকান্দি এলাকায় এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

দিনব্যাপী এই আয়োজনে পরিবেশ পরিচ্ছন্নতা অভিযান, বিনামূল্যে চক্ষুসেবা, জন্ম-মৃত্যু নিবন্ধন সহজীকরণ এবং ডিজিটাল রেজিস্ট্রেশন সুবিধা ভাতাভোগীদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হয়। একই সঙ্গে পরিবেশ সুরক্ষায় চারা বিতরণ এবং সামাজিক নিরাপত্তা ভাতার স্বচ্ছতা নিশ্চিত করতে ভাতাভোগীদের 'লাইভ ভেরিফিকেশন' পরিচালনা করা হয়।

উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, সেবা প্রদান প্রক্রিয়াকে আরও সহজ, জবাবদিহিমূলক ও গতিশীল করতে সরাসরি মাঠে গিয়ে এই সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে। উপজেলার ৭টি ইউনিয়নের মোট ২ হাজার ৯৯ জন উপকারভোগী পর্যায়ক্রমে এসব সেবা পাবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাশিতা-তুল ইসলাম। এতে আরও বক্তব্য দেন বিএনপি নেতা মীর মানিকুজ্জামান মানিক, আবু কায়সার রেজা, জানে আলম, ঘিওর ইউপি চেয়ারম্যান মো. অহিদুল ইসলাম টুটুল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহিন আলম এবং স্থানীয় ইউপি সদস্য সোনাজউদ্দীন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত