বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় অনুষ্ঠেয় ২৩তম আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াড (আইজেএসও) ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ছয় সদস্যের দল। আগামী ২ থেকে ৯ ডিসেম্বর এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে।
অলিম্পিয়াডে বাংলাদেশ দলের সদস্যরা হলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী আবরার জাহিন পাঠান, সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী আহমেদ সাদ, এসএফএক্স গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী কাজী সুনেহরা ইসলাম সমৃদ্ধি, সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ সাইফান হায়দার, এসএফএক্স গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী মারজানা মানহা এবং ঢাকার রেসিডেনসিয়াল মডেল কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী নাশওয়ান হক মাহির।
দলের প্রধান দলনেতা হিসেবে থাকছেন বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক এবং বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সাধারণ সম্পাদক ড. ফারসীম মান্নান মোহাম্মদী। সহকারী দলনেতা হিসেবে থাকছেন বিডিজেএসওর কো-অর্ডিনেটর ও সমিতির সিনিয়র গ্রোগ্রাম অফিসার মো. রেজাউল ইসলাম এবং বিডিজেএসও ২০২৬-এর একাডেমিক কো-অর্ডিনেটর ফারজানা আক্তার লিমা।
আয়োজকরা জানান, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ধানমন্ডির মাকসুদুল আলম বিজ্ঞানাগারে নির্বাচিত শিক্ষার্থীদের বিশেষ প্রস্তুতিমূলক ক্যাম্প ও ব্যবহারিক বিজ্ঞানের প্রশিক্ষণ শুরু হবে। আইজেএসওর মোট নম্বরের ৪০ শতাংশ ব্যবহারিক পরীক্ষার ওপর নির্ভর করে। প্রস্তুতি শেষে দলটি ১ ডিসেম্বর সোফিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বে।
১২তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের মাধ্যমে এ ছয় শিক্ষার্থীকে বাছাই করা হয়েছে। গত ২৮ আগস্ট আইইউবিএটির ক্যাম্পাসে অনুষ্ঠিত জাতীয় পর্বে প্রায় ৪০০ শিক্ষার্থী অংশ নেয়। সেখান থেকে ৫৯ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। পরে ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনের জাতীয় আবাসিক ক্যাম্প ও টিম সিলেকশন টেস্ট শেষে চূড়ান্ত ছয় সদস্যের দল ঘোষণা করা হয়। দলের সদস্য মারজানা মানহা জাতীয় পর্বের জুনিয়র ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হন।
বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন যৌথভাবে বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড আয়োজন করে। আইইউবিএটি ছিল জাতীয় পর্বের ন্যাশনাল হোস্ট। ২০১৫ সাল থেকে নিয়মিত আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে অংশ নিচ্ছে বাংলাদেশ।
\

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন