চায়ের শহর ও পর্যটন নগরী শ্রীমঙ্গলে মাত্র এক সপ্তাহের ব্যবধানে ইলিশের দাম কেজিতে ৭০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত কমেছে। এতে ক্রেতাদের মাঝে কিছুটা স্বস্তি ফিরলেও ভরা মৌসুমেও দাম এখনো পুরোপুরি নাগালের মধ্যে আসেনি বলে মনে করছেন সাধারণ ক্রেতারা।
সোমবার (১৪ সেপ্টেম্বর) শ্রীমঙ্গল নতুন বাজারে গিয়ে দেখা যায়, ইলিশের দোকানগুলোতে ক্রেতাদের বেশ ভিড়। দাম কমার খবরে অনেকে বাজারে এলেও দরদাম করে দেখছেন। ক্রেতাদের মতে, ইলিশের দাম আরও না কমলে তাদের জন্য স্বস্তি মিলবে না।
নতুন বাজারের মাছ ব্যবসায়ী জীবন মিয়া বলেন, বর্তমানে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার টাকা কেজি দরে। অথচ এক সপ্তাহ আগেও একই আকারের ইলিশ বিক্রি হয়েছিল প্রায় ২ হাজার ৮০০ টাকায়। অর্থাৎ কেজিতে দাম কমেছে প্রায় ৭০০ থেকে ৮০০ টাকা।
তিনি আরও জানান, ৪০০ থেকে ৫০০ গ্রাম ওজনের ইলিশ এখন বিক্রি হচ্ছে কেজিপ্রতি প্রায় ১ হাজার টাকায়, যা আগে ছিল ১ হাজার ৮০০ টাকা। আর ৩০০ গ্রাম ওজনের ছোট ইলিশ বিক্রি হচ্ছে প্রায় ৬০০ টাকা কেজি দরে।
বাজারে মাছ কিনতে আসা গোলাম হোসেন বলেন, আগের তুলনায় দাম কিছুটা কমলেও সাধারণ মানুষের জন্য তা যথেষ্ট নয়। তার মতে, ইলিশের দাম সর্বোচ্চ ১ হাজার টাকা কেজির মধ্যে থাকলে তবেই সব শ্রেণির মানুষ কিনে খেতে পারবে।
ক্রেতারা বলছেন, ভরা মৌসুমে বাজারে মাছের সরবরাহ আরও বাড়লে দাম সাধারণ মানুষের নাগালের ভেতরে আসবে। বর্তমানে দাম কমতির দিকে হলেও বড় আকারের ইলিশ কিনতে এখনও বাড়তি টাকা গুনতে হচ্ছে ক্রেতাদের।

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন