কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের হাতে গ্রেপ্তারের পর হাতকড়াসহ পালিয়ে গেছেন রেনু মিয়া নামে এক আওয়ামী লীগ নেতা। রেনু মিয়া কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ওই ইউনিয়নের মাধবদী এলাকায় এ ঘটনা ঘটে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার পর থেকেই রেনু মিয়া পলাতক ছিলেন। আজ গোপন সংবাদের ভিত্তিতে কুলিয়ারচর থানা-পুলিশ নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। খবর পেয়ে বাড়ির আশপাশে স্থানীয় লোকজন জড়ো হন। একপর্যায়ে লোকজনের ভিড়ের সুযোগ নিয়ে হাতকড়া পরা অবস্থাতেই পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে যান তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন বলেন, লোকজনের ভিড়ের মধ্যে হাতকড়াসহ রেনু মিয়া পালিয়ে গেছেন। তাকে পুনরায় গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন