টাঙ্গাইলের সখিপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের কয়েক ঘণ্টার ব্যবধানে বৈষম্যবিরোধী আন্দোলন-সংশ্লিষ্ট মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গ্রেপ্তার তিনজন মিছিলটিতে অংশ নিয়েছিলেন কি না, তা জানা যায়নি।
গতকাল রোববার বিকেল ৫টার দিকে উপজেলার দারিয়াপুর খেয়াঘাট এলাকায় ছাত্রলীগের সদস্য সাদিকের নেতৃত্বে একটি ঝটিকা মিছিল বের হয়। মিছিলে সাদিক ছাড়া অন্য অংশগ্রহণকারীদের মুখে মুখোশ পরা ছিল বলে জানা গেছে। মিছিল চলাকালে পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
মিছিলের পর এলাকায় পুলিশের অভিযান জোরদার করা হয়। রোববার দিবাগত রাত দুইটার দিকে সখিপুর পৌরসভার কাহারতা এলাকা থেকে সাবেক দুই কাউন্সিলরসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন সখিপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক মনজুরুল হক মজনু (৫৩), একই এলাকার বাসিন্দা সাবেক কাউন্সিলর ও উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক একলাছ হায়াত সরোয়ার (৪৭) এবং কালিয়া ইউনিয়নের বাশারচালা এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাক (৩৭)।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার তিনজনই বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত সখিপুর থানার মামলার এজাহারনামীয় আসামি।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, ঝটিকা মিছিলের ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি, তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন