সংবাদ

ঢাকায় তাপপ্রবাহ, ভারী বর্ষণের পূর্বাভাস

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ এএম

ঢাকায় তাপপ্রবাহ, ভারী বর্ষণের পূর্বাভাস
ছবি : সংগৃহীত

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় থাকায় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করায় সারা দেশে বৃষ্টির প্রবণতা হ্রাস পেয়েছে। একই সঙ্গে অব্যাহত রয়েছে তাপপ্রবাহ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানী ঢাকাসহ দেশের অন্তত ২৫টি জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফেনীতে ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস। তবে বুধবার (১৬ সেপ্টেম্বর) তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে আভাস দেওয়া হয়েছে।

পরবর্তী ৫ দিনের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের প্রভাবে কিছু কিছু এলাকা থেকে তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ঢাকায় তাপপ্রবাহ, ভারী বর্ষণের পূর্বাভাস

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় থাকায় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করায় সারা দেশে বৃষ্টির প্রবণতা হ্রাস পেয়েছে। একই সঙ্গে অব্যাহত রয়েছে তাপপ্রবাহ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানী ঢাকাসহ দেশের অন্তত ২৫টি জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফেনীতে ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস। তবে বুধবার (১৬ সেপ্টেম্বর) তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে আভাস দেওয়া হয়েছে।

পরবর্তী ৫ দিনের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের প্রভাবে কিছু কিছু এলাকা থেকে তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত