সংবাদ

১৫০ কিমি বেগে ভারতে আঘাত হানল ‘অর্ণব’

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৪ এএম

১৫০ কিমি বেগে ভারতে আঘাত হানল ‘অর্ণব’
ছবি : সংগৃহীত

ঘণ্টায় সর্বোচ্চ ১৫০ কিলোমিটার বেগের দমকা হাওয়ার তাণ্ডব নিয়ে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলে আঘাত হেনেছে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’। বুধবার (২৮ অক্টোবর) ভোরে উপকূলে আঘাত হানার পর থেকেই অঞ্চলটিতে মুষলধারে বৃষ্টি ও প্রবল জলোচ্ছ্বাস শুরু হয়েছে।

ভারতের আবহাওয়া বিভাগের (আইএমডি) তথ্য অনুযায়ী, ঝড়টির বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ১২৫ থেকে ১৩৫ কিলোমিটার, যা দমকা হাওয়ার আকারে ১৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। উপকূলে মূল ল্যান্ডফল বা আঘাত হানার এই প্রক্রিয়া আরও কয়েক ঘণ্টা ধরে চলতে পারে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্ধ্র প্রদেশের বিভিন্ন এলাকায় রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বুধবার ভোর পর্যন্ত সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে বিশাখাপত্তনমে–২১৬ দশমিক ৯ মিলিমিটার। এ ছাড়া কলিঙ্গপত্তনমে ১৪৭ দশমিক ৫ ও কাকিনাড়ায় ১১৮ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়াবিদেরা জানিয়েছেন, ঝড়ের প্রভাবে অন্ধ্র প্রদেশের উপকূলীয় নিচু এলাকাগুলোতে স্বাভাবিক জোয়ারের চেয়ে ১ থেকে ১ দশমিক ৫ মিটার পর্যন্ত উঁচু জলোচ্ছ্বাস হতে পারে। প্রাকৃতিক এই দুর্যোগের কারণে অন্ধ্র প্রদেশের তিনটি বিমানবন্দরের সব ধরনের ফ্লাইট চলাচল স্থগিত রাখা হয়েছে।

ঝড়ের তাণ্ডবে কাকিনাড়াসহ বিভিন্ন উপকূলে ব্যাপক ঘরবাড়ি ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বিপদাপন্ন মানুষকে নিরাপদে সরিয়ে নিতে ও জরুরি ত্রাণ পৌঁছে দিতে তৎপর রয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনী।

/ 

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

১৫০ কিমি বেগে ভারতে আঘাত হানল ‘অর্ণব’

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত