সংবাদ

রেনশর সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বিশাল জয়

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ এএম

রেনশর সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বিশাল জয়
ছবি : সংগৃহীত

হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাটে-বলে পূর্ণ আধিপত্য দেখিয়ে ৫৯ রানের দাপুটে জয় তুলে নিয়েছে সফরকারী অস্ট্রেলিয়া। ম্যাট রেনশর ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি এবং নাথান এলিসের দুর্দান্ত বোলিং স্পেলের ওপর ভর করে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অজিরা।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। দ্রুত ট্রাভিস হেডের বিদায়ের পর অধিনায়ক মিচেল মার্শ ২৮ বলে ৩৬ রানের ঝড়ো ইনিংস খেলে দলের রানের গতি বাড়িয়ে নেন। এরপর কুপার কনোলির ৫১, অ্যালেক্স ক্যারির ২৭ ও অলিভার পিকের ৩০ রানের ওপর ভর করে শক্ত অবস্থান তৈরি করে দল।

ইনিংসের মূল কাণ্ডারী ছিলেন রেনশ; ৫৫ বলে ফিফটি ছোঁয়ার পর আরও আক্রমণাত্মক হয়ে উঠে শেষ পর্যন্ত ৮৬ বলে তুলে নেন ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি। ৯৪ বলে ৭টি চার ও ৩টি ছক্কায় ১০৯ রানের ইনিংস খেলে বিদায় নেন তিনি। অস্ট্রেলিয়া থামে ৮ উইকেটে ২৯৪ রানে। জিম্বাবুয়ের বোলারদের পক্ষে নিউম্যান নিয়ামহুরি ৫ উইকেট শিকার করেন।

২৯৫ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে অজি পেসার নাথান এলিস ও জেভিয়ার বার্টলেটের বোলিং তোপে শুরুতেই ধুঁকতে থাকে জিম্বাবুয়ে। দ্রুত উইকেট হারানোর পর পঞ্চম উইকেটে সিকান্দার রাজা (৫৭) ও ক্রেইগ আরভিনের (৫৯) ৯৮ রানের জুটিতে লড়াইয়ে ফেরার চেষ্টা করে স্বাগতিকেরা। তবে এলিস এই জুটি ভাঙার পরপরই জিম্বাবুয়ের প্রতিরোধ গুঁড়িয়ে যায় এবং ২৩৫ রানে অলআউট হয় তারা।

অস্ট্রেলিয়ার পক্ষে নাথান এলিস মাত্র ৩১ রান খরচায় ৫টি উইকেট নেন। সেঞ্চুরির পাশাপাশি বোলিংয়ে ১টি উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন ম্যাট রেনশ।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

রেনশর সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বিশাল জয়

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত