সংবাদ

আর্সেনালকে হারিয়ে ইতিহাস গড়ল চতুর্থ বিভাগের ফ্লিটউড


সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ এএম

আর্সেনালকে হারিয়ে ইতিহাস গড়ল চতুর্থ বিভাগের ফ্লিটউড
ছবি : সংগৃহীত

ইংলিশ জায়ান্ট আর্সেনালকে ইএফএল কাপ থেকে বিদায় করে ক্লাব ইতিহাসের পাতায় স্মরণীয় এক অধ্যায় যুক্ত করেছে লিগ টু-এর ক্লাব ফ্লিটউড টাউন। নির্ধারিত সময়ের লড়াই ১-১ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে ৫-৩ ব্যবধানে জয় তুলে নিয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পা রেখেছে ইংলিশ ফুটবলের চতুর্থ স্তরের এই ক্লাবটি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) হাইবারি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই মিকেল আরতেতার আর্সেনালকে অপ্রত্যাশিত চাপে ফেলে ফ্লিটউড। ম্যাচের ২১ মিনিটে অ্যারন লুপালো-বির গোলে এগিয়ে গিয়ে চমক সৃষ্টি করে স্বাগতিকেরা। পিছিয়ে পড়ার পর গানাররা আক্রমণের গতি বাড়ালেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি। পরে দ্বিতীয়ার্ধে ভিক্টর ইয়োকেরেসের গোলে সমতায় ফেরে আর্সেনাল।

ম্যাচের শেষ মুহূর্তে এসে আরও বড় বিপদে পড়ে প্রিমিয়ার লিগের দলটি। ৮৬ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ম্যাক্স ডাউম্যানকে। ফলে নির্ধারিত সময়ের শেষ দিকটায় ১০ জন নিয়ে খেলতে হয় গানারদের। নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে বেন হোয়াইট ও মার্টিন ওডেগার্ডের নিশ্চিত দুটি শট রুখে দিয়ে ফ্লিটউডকে রক্ষা করেন গোলরক্ষক জে লিঞ্চ।

পরে টাইব্রেকারেও নায়ক বনে যান লিঞ্চ। ব্রুনো গিমারেসের স্পট কিক ঠেকিয়ে দলকে এগিয়ে দেওয়ার পর কনর হগির নিখুঁত শটে ফ্লিটউডের ঐতিহাসিক জয় নিশ্চিত হয়।

/ 

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬


আর্সেনালকে হারিয়ে ইতিহাস গড়ল চতুর্থ বিভাগের ফ্লিটউড

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

ইংলিশ জায়ান্ট আর্সেনালকে ইএফএল কাপ থেকে বিদায় করে ক্লাব ইতিহাসের পাতায় স্মরণীয় এক অধ্যায় যুক্ত করেছে লিগ টু-এর ক্লাব ফ্লিটউড টাউন। নির্ধারিত সময়ের লড়াই ১-১ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে ৫-৩ ব্যবধানে জয় তুলে নিয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পা রেখেছে ইংলিশ ফুটবলের চতুর্থ স্তরের এই ক্লাবটি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) হাইবারি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই মিকেল আরতেতার আর্সেনালকে অপ্রত্যাশিত চাপে ফেলে ফ্লিটউড। ম্যাচের ২১ মিনিটে অ্যারন লুপালো-বির গোলে এগিয়ে গিয়ে চমক সৃষ্টি করে স্বাগতিকেরা। পিছিয়ে পড়ার পর গানাররা আক্রমণের গতি বাড়ালেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি। পরে দ্বিতীয়ার্ধে ভিক্টর ইয়োকেরেসের গোলে সমতায় ফেরে আর্সেনাল।

ম্যাচের শেষ মুহূর্তে এসে আরও বড় বিপদে পড়ে প্রিমিয়ার লিগের দলটি। ৮৬ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ম্যাক্স ডাউম্যানকে। ফলে নির্ধারিত সময়ের শেষ দিকটায় ১০ জন নিয়ে খেলতে হয় গানারদের। নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে বেন হোয়াইট ও মার্টিন ওডেগার্ডের নিশ্চিত দুটি শট রুখে দিয়ে ফ্লিটউডকে রক্ষা করেন গোলরক্ষক জে লিঞ্চ।

পরে টাইব্রেকারেও নায়ক বনে যান লিঞ্চ। ব্রুনো গিমারেসের স্পট কিক ঠেকিয়ে দলকে এগিয়ে দেওয়ার পর কনর হগির নিখুঁত শটে ফ্লিটউডের ঐতিহাসিক জয় নিশ্চিত হয়।

/ 


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত