আধুনিক ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর ব্যক্তিগত লড়াইয়ে আরও একটি পালক যুক্ত হলো। উয়েফা ও ‘ফ্রান্স ফুটবল’-এর যৌথ উদ্যোগে আয়োজিত বিশেষ ভোটাভুটিতে মেসিকে পেছনে ফেলে ‘ব্যালন ডি’অর অব অলটাইম’ (সর্বকালের সেরা ব্যালন ডি’অর) জিতেছে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর ২০০৮ সালের মৌসুম।
‘বোট’ (বেস্ট অব অল টাইম) নামের এই ব্যতিক্রমী আয়োজনে অন্তত দুবার ব্যালন ডি’অর জয়ী ১০ জন কিংবদন্তি ফুটবলারের সেরা মৌসুমগুলোর মধ্যে থেকে সেরাটি বেছে নেওয়ার সুযোগ পেয়েছিলেন সমর্থকেরা। প্রতিটি ভোটের জন্য সমর্থকদের ১ ইউরো করে ফি দিতে হয়েছিল। মঙ্গলবার ও বুধবারের মধ্যবর্তী রাতে ব্যালন ডি’অরের অফিশিয়াল ওয়েবসাইটে এই অনলাইন ভোটিংয়ের পর্দা নামে।
ভোটারদের রায়ে ২০০৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে রোনালদোর পারফর্ম করা মৌসুমটি প্রথম স্থান অর্জন করেছে। ওই বছরই ক্যারিয়ারের প্রথম ব্যালন ডি’অর জিতেছিলেন তিনি। এই তালিকায় দ্বিতীয় স্থান দখল করেছে বার্সেলোনার হয়ে জাদুকরী পারফরম্যান্স উপহার দেওয়া লিওনেল মেসির ২০১২ সালের মৌসুম। এ ছাড়া তালিকার তৃতীয় স্থানেও রয়েছে রোনালদোর ২০১৭ সালের রিয়াল মাদ্রিদ ক্যারিয়ারের মৌসুমটি।
ব্যালন ডি’অর জয়ের রেকর্ডে আটটি ট্রফি নিয়ে পর্তুগিজ ফরোয়ার্ডের চেয়ে এগিয়ে থাকলেও এই বিশেষ জনমত জরিপে রোনালদোর পেছনেই থাকতে হলো আর্জেন্টাইন মহাতারকাকে। এই প্রতিযোগিতায় আরও অংশ নিয়েছিলেন মার্কো ফন বাস্তেন, মিশেল প্লাতিনি, ইয়োহান ক্রুইফ, রোনালদো নাজারিও, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, কেভিন কিগান, আলফ্রেডো দি স্তেফানো ও কার্ল-হাইনৎস রুমেনিগের মতো কিংবদন্তিরা। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ভোটারদের মধ্য থেকে সৌভাগ্যবান একজনকে ২০২৭ সালের ব্যালন ডি’অর মূল অনুষ্ঠানের দুটি ফ্রি টিকিট উপহার দেওয়ার ঘোষণা দিয়েছে উয়েফা।
/

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন