সংবাদ

ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরামের বিক্ষোভ, চাকরিচ্যুতদের পদযাত্রা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ পিএম

ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরামের বিক্ষোভ, চাকরিচ্যুতদের পদযাত্রা

রাজধানীর মতিঝিল এলাকায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। বুধবার সকাল থেকে ব্যাংকটির দিলকুশার প্রধান কার্যালয়ের সামনে সচেতন গ্রাহক ফোরাম এবং শাপলা চত্বর এলাকায় চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা পৃথকভাবে অবস্থান নিয়ে নানা কর্মসূচি পালন করছেন।

এক পক্ষের স্লোগান ও বিক্ষোভের পাশাপাশি অন্য পক্ষের সচিবালয় অভিমুখী পদযাত্রার ঘোষণায় মতিঝিল ও এর আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

দিলকুশায় ইসলামী ব্যাংক টাওয়ারের নিচে অবস্থান নিয়ে সচেতন গ্রাহক ফোরামের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ সমাবেশ চালিয়ে যাচ্ছেন। এর আগেও টানা চারদিন ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে এই সংগঠনটি।

সংগঠনের সভাপতি অধ্যাপক নুরুন্নবী মানিক স্পষ্ট ভাষায় বলেন, ইসলামী ব্যাংককে অস্থিতিশীল করার যে কোনো অপচেষ্টা এবং অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে গ্রাহকরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবেন। গ্রাহকদের স্বার্থ রক্ষায় শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক কর্মসূচি অব্যাহত থাকবে।

ব্যাংকের স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং গ্রাহকদের আস্থা পুনঃপ্রতিষ্ঠায় সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে দ্রুত পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন করার দাবি জানিয়ে তিনি বলেন, এস আলম গ্রুপের বিদেশে পাচার করা সম্পদ উদ্ধার করে ব্যাংকের স্বার্থে তা বাজেয়াপ্ত করতে হবে।

এছাড়া অবৈধভাবে নেওয়া ঋণ সুবিধাগুলো সমন্বয় এবং সংশ্লিষ্ট মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির মাধ্যমে দায়ীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।

ফোরামের সচিব মুতাসিম বিল্লাহ বলেন, ব্যাংক কোম্পানি আইনের ১৪(খ) ধারা অনুযায়ী এস আলম গ্রুপের অবৈধভাবে ধারণ করা শেয়ার বাজেয়াপ্ত করে বাজারে বিক্রি অথবা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করতে হবে।

অন্যদিকে, চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা শাপলা চত্বরের পাশে অবস্থান নিয়ে ‘দফা এক, দাবি এক, চাকরি ফেরত চাই’ স্লোগানে মুখরিত করে তুলেছেন পুরো এলাকা। এমনকি চট্টগ্রামের পটিয়া থেকেও চাকরিচ্যুত বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারী এই কর্মসূচিতে যোগ দিয়েছেন।

আন্দোলনরত চাকরিচ্যুত কর্মকর্তা টিপু ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে চাকরি হারিয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন। পরিবারের সদস্যদের চিকিৎসা, সন্তানদের পড়াশোনা ও দৈনন্দিন খরচ চালাতে তাদের কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। তিনি আরও বলেন, “আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। চাকরি হারানোর পর পরিবার-পরিজন নিয়ে চরম কষ্টে আছি। আমরা চাকরি ফেরত চাই। এ বিষয়ে আর কোনো তালবাহানা মেনে নেওয়া হবে না।”

বেলা সাড়ে ১১টার দিকে শাপলা চত্বর থেকে সচিবালয় অভিমুখে পদযাত্রা করার ঘোষণা দিয়েছেন চাকরিচ্যুতরা। তবে গ্রাহক ফোরামের পক্ষ থেকে মুতাসিম বিল্লাহ দাবি করেছেন, আন্দোলনরত চাকরিচ্যুতদের বড় একটি অংশ এস আলম গ্রুপের সময় ব্যাংক থেকে ঋণ বিতরণ ও অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করেই তারা চাকরিতে ঢুকেছিলেন। এই পাল্টাপাল্টি অবস্থান ও কর্মসূচিতে ব্যাংকের পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরামের বিক্ষোভ, চাকরিচ্যুতদের পদযাত্রা

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত