সংবাদ

কৃষিকাজ করতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রতিনিধি, হবিগঞ্জ
প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ পিএম

কৃষিকাজ করতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
ছবি : সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুরে মাঠে কৃষিকাজ করতে গিয়ে বজ্রপাতে লিটন সরকার (৩৫) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার নোয়াহাটি পশ্চিম মাঠে এই দুর্ঘটনা ঘটে।

নিহত লিটন সরকার নোয়াহাটি সুরমা গ্রামের ঠাকুরধন সরকারের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে নিজ জমিতে কৃষিকাজের উদ্দেশ্যে নোয়াহাটি পশ্চিম মাঠে যান লিটন। কাজ করার একপর্যায়ে হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধারে এগিয়ে গেলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরিবারের একমাত্র ছেলের এমন আকস্মিক ও করুণ মৃত্যুতে স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বজ্রপাতে লিটন সরকারের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

কৃষিকাজ করতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

হবিগঞ্জের মাধবপুরে মাঠে কৃষিকাজ করতে গিয়ে বজ্রপাতে লিটন সরকার (৩৫) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার নোয়াহাটি পশ্চিম মাঠে এই দুর্ঘটনা ঘটে।

নিহত লিটন সরকার নোয়াহাটি সুরমা গ্রামের ঠাকুরধন সরকারের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে নিজ জমিতে কৃষিকাজের উদ্দেশ্যে নোয়াহাটি পশ্চিম মাঠে যান লিটন। কাজ করার একপর্যায়ে হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধারে এগিয়ে গেলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরিবারের একমাত্র ছেলের এমন আকস্মিক ও করুণ মৃত্যুতে স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বজ্রপাতে লিটন সরকারের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত