সংবাদ

নাইক্ষ্যংছড়িতে কাঠ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

সোহেল কান্তি নাথ, বান্দরবান
সোহেল কান্তি নাথ, বান্দরবান
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ পিএম

নাইক্ষ্যংছড়িতে কাঠ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা
ছবি: সংবাদ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে জাফর আলম বাবুল (৩৮) নামে এক কাঠ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে বাইশারী ইউনিয়নের ছাদুঅং পাড়া এলাকার একটি বৌদ্ধ মন্দিরের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত জাফর আলম বাইশারী এলাকার ওসমান গনি/ওসমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেন। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় অধিবাসীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে দেনাপাওনা সংক্রান্ত বিষয় নিয়ে ওই মন্দির এলাকায় একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এ ঘটনায় জড়িত সন্দেহে মংক্যচিং মারমা নামের এক ব্যক্তিকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাইশারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুজ্জামান জানান, নিহত ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে হত্যাকাণ্ডের মূল কারণ নিশ্চিত হওয়া যাবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

নাইক্ষ্যংছড়িতে কাঠ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে জাফর আলম বাবুল (৩৮) নামে এক কাঠ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে বাইশারী ইউনিয়নের ছাদুঅং পাড়া এলাকার একটি বৌদ্ধ মন্দিরের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত জাফর আলম বাইশারী এলাকার ওসমান গনি/ওসমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেন। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় অধিবাসীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে দেনাপাওনা সংক্রান্ত বিষয় নিয়ে ওই মন্দির এলাকায় একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এ ঘটনায় জড়িত সন্দেহে মংক্যচিং মারমা নামের এক ব্যক্তিকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাইশারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুজ্জামান জানান, নিহত ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে হত্যাকাণ্ডের মূল কারণ নিশ্চিত হওয়া যাবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত