মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইটবাহী বেপরোয়া ড্রাম ট্রাকের চাপায় দুই প্রবীণ বন্ধু নেকবর সরকার (৬৫) ও মো. কাইয়ুম দেওয়ান (১০০) নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় তাদের আরেক বন্ধু হাশেম বেপারী (৭৫) আহত হয়েছেন।
সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের গয়াতলা দক্ষিণপাড়া দোতলা মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নেকবর সরকার লতব্দী ইউনিয়নের রামানন্দন গ্রামের প্রয়াত লেচু সরকারের ছেলে। অপর নিহত মো. কাইয়ুম দেওয়ান গয়াতলা দক্ষিণপাড়া এলাকার প্রয়াত শহর আলী দেওয়ানের ছেলে। আহত হাশেম বেপারী একই এলাকার প্রয়াত হোসেন বেপারীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে ফজরের নামাজ আদায়ের পর তিন বন্ধু দোতলা মসজিদের সামনের একটি দোকানে বসে গল্প করছিলেন। এ সময় সিরাজদিখান দিক থেকে আসা ইটবোঝাই একটি নম্বরবিহীন বেপরোয়া ড্রাম ট্রাক হঠাৎ করে দোকানে উঠে পড়ে তাদের ওপর চালিয়ে দেয়। এতে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নেকবর সরকার ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজন গুরুতর আহত কাইয়ুম দেওয়ানকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। আর আহত হাশেম বেপারী প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ঘাতক ড্রাম ট্রাকটি আটক করলেও চালক কৌশলে পালিয়ে যান। ক্ষুব্ধ এলাকাবাসীর দাবি, আটক করা গাড়িটির ভেতর তল্লাশি চালিয়ে গাঁজা ও গাঁজা সেবনের বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মেহেদী হাসান জানান, সকালে স্থানীয় লোকজন এক বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হওয়ায় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে এবং পলাতক চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার, ০২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন