সংবাদ

সিসিটিভি ও কৌশলে ধরা পড়ল মোটরসাইকেল চোর

প্রতিনিধি, সাপাহার (নওগাঁ)
প্রতিনিধি, সাপাহার (নওগাঁ)
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, ০২:২২ পিএম

সিসিটিভি ও কৌশলে ধরা পড়ল মোটরসাইকেল চোর
ছবি : সংবাদ

নওগাঁর সাপাহার থেকে চুরি হওয়া ১১০ সিসির একটি হোন্ডা মোটরসাইকেল উদ্ধার করেছে থানা-পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পোরশা ও মান্দা উপজেলায় পৃথক অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) দিবাগত রাতে এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন বগুড়ার আদমদীঘি উপজেলার রামপুরা (মাদ্রাসাপাড়া) এলাকার দিলবর হোসেনের ছেলে মাসুদ রানা (৩২) এবং নওগাঁর মান্দা উপজেলার দুর্গাপুর গ্রামের আলাউদ্দিন মণ্ডলের ছেলে সহিদুল ইসলাম (৩৫)।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর ১টা ২৬ মিনিটে সাপাহার লাবনী সুপার মার্কেটের শরিফুল গিফট কর্নারের মালিক শাহিন আলমের কালো রঙের ১১০ সিসির হোন্ডা ড্রিম নিউ মোটরসাইকেলটি দোকানঘরের সামনে থেকে চুরি হয়ে যায়। এ ঘটনায় ওই রাতেই শাহিন আলম বাদী হয়ে সাপাহার থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ও চোর চক্রকে ধরতে মাঠে নামে পুলিশ।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের দিকনির্দেশনায় সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) অরূপ রতন সরকার এবং সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজার নেতৃত্বে পুলিশের একটি দল রোববার দিবাগত রাত দেড়টার দিকে পোরশা উপজেলার নিতপুর এলাকায় অভিযান চালায়। এ সময় চাঞ্চল্যকর এই চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়।

পরে গ্রেপ্তার মাসুদ রানার দেওয়া তথ্যের ভিত্তিতে মান্দা উপজেলার দুর্গাপুর গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত সহিদুল ইসলামের বাড়ি থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এ সময় সহিদুল ইসলামকেও গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার অরূপ রতন সরকার বলেন, জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় সাড়াঁশি অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

সিসিটিভি ও কৌশলে ধরা পড়ল মোটরসাইকেল চোর

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত