কক্সবাজারের উখিয়া সীমান্তে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৪ লাখ পিস ইয়াবা জব্দ করেছে ৬৪ বিজিবি। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা সীমান্তসংলগ্ন গ্রামে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোররাত তিনটার দিকে সীমান্তবর্তী শ্মশানঘাট এলাকায় এই অভিযান চালানো হয়।
উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার থেকে চারজন ব্যক্তি বস্তা হাতে বাংলাদেশে ঢুকছে। বিজিবি সদস্যরা তাদের তাড়া করলে তারা সঙ্গে থাকা প্লাস্টিকের বস্তাটি শ্মশান ঘাটের কাছে ফেলে গ্রামের দিকে পালিয়ে যায়।
পরে ফেলে যাওয়া বস্তা তল্লাশি করে ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বিজিবি জানায়, এ চালানের সঙ্গে জড়িত চোরাকারবারীদের শনাক্ত করতে সীমান্তে নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন