সংবাদ

রাতভর উত্তেজনার পর সকাল থেকে স্বাভাবিক রাজশাহী স্টেশন

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ এএম

রাতভর উত্তেজনার পর সকাল থেকে স্বাভাবিক রাজশাহী স্টেশন
ছবি : সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে বেধড়ক মারধরের ঘটনাকে কেন্দ্র করে রাতভর চরম উত্তেজনার পর সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে রাজশাহী রেলস্টেশনে ট্রেন চলাচল ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জেরে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চার সদস্যকে সাময়িক বরখাস্ত করার পাশাপাশি চার সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

ঘটনার সূত্রপাত ঘটে রোববার রাত সাড়ে ৯টার দিকে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আইয়ুব আলী তার চাচাকে আনতে স্টেশনে যান। এ সময় ইংরেজি বিভাগের দুই শিক্ষার্থীর সঙ্গে আনসার সদস্যদের কথা-কাটাকাটি হলে আইয়ুব প্রতিবাদ জানান। এতে ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

শিক্ষার্থী মারধরের খবর ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়েন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। রাত ১১টার দিকে স্টেশন বাজার এলাকায় রেললাইনে আগুন জ্বালিয়ে অবরোধের পর রাত পৌনে ১২টার দিকে রেলস্টেশন কার্যালয়ে ভাঙচুর চালান বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। একপর্যায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে ‘মার্চ টু রাজশাহী রেলস্টেশন’ কর্মসূচি পালন করা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রোববার রাতেই আরএনবির চার সদস্যকে সাময়িক বরখাস্তের আদেশ দেন চিফ কমান্ড্যান্ট মোহা. আশাবুল ইসলাম। তা ছাড়া পাকশী বিভাগীয় কর্মকর্তাদের নিয়ে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাপরিচালক আহম্মদ হোসেন মাসুম শিক্ষার্থীদের আইন হাতে তুলে না নেওয়ার অনুরোধ জানিয়ে বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

রাতভর উত্তেজনার পর সকাল থেকে স্বাভাবিক রাজশাহী স্টেশন

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত