সংবাদ

মেসির অবিশ্বাস্য ফ্রি-কিক, তবুও জিতল না মায়ামি

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ এএম

মেসির অবিশ্বাস্য ফ্রি-কিক, তবুও জিতল না মায়ামি
ছবি : সংগৃহীত

ফ্রি-কিক থেকে আবারও নিজের জাদুকরী দক্ষতার জানান দিলেন লিওনেল মেসি। তবে আর্জেন্টাইন এই মহাতারকার চোখধাঁধানো গোলের পরও জয়ের মুখ দেখতে পারেনি ইন্টার মায়ামি। মেজর লিগ সকারের (এমএলএস) শ্বাসরুদ্ধকর ম্যাচে সান ডিয়েগো এফসির সঙ্গে ২-২ গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে দলটি। এই ড্রয়ের ফলে লিগে টানা চতুর্থ ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করতে হলো মায়ামিকে।

ম্যাচের শুরুতেই ধাক্কা খায় ইন্টার মায়ামি। ১২তম মিনিটে ডেনিশ ফরোয়ার্ড অ্যান্ডার্স ড্রেয়ারের চমৎকার গোলে এগিয়ে যায় সান ডিয়েগো। তবে পিছিয়ে পড়ে সমতায় ফিরতে বেশি সময় নেয়নি মায়ামি। ২৪তম মিনিটে বক্সের ঠিক বাইরে সুবিধাজনক স্থানে ফ্রি-কিক পায় তারা। বাঁ পায়ের নিখুঁত কোনাকুনি শটে বল সরাসরি জালে জড়িয়ে মায়ামিকে সমতায় ফেরান মেসি। ঝাঁপিয়ে পড়েও সেই শট ঠেকাতে ব্যর্থ হন সান ডিয়েগোর গোলরক্ষক।

এই গোলটির মাধ্যমে পেশাদার ফুটবলে মেসির ফ্রি-কিক থেকে মোট গোলের সংখ্যা দাঁড়াল ৭৫-এ। একই সঙ্গে চলতি এমএলএস মৌসুমে এটি তার ২০তম গোল।

দ্বিতীয়ার্ধে ম্যাচের ৭৪তম মিনিটে লুইস সুয়ারেজের গোল মায়ামিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেয়। তবে সেই লিড দীর্ঘস্থায়ী করতে পারেনি দলটি। ৮ মিনিট পরেই সান ডিয়েগোর হয়ে নিজের দ্বিতীয় গোলটি করে ম্যাচ সমতায় ফেরান অ্যান্ডার্স ড্রেয়ার। শেষ পর্যন্ত ২-২ সমতায় শেষ হয় নির্ধারিত সময়ের খেলা।

এমএলএসে ইন্টার মায়ামির পরবর্তী ম্যাচ আগামী রোববার, যেখানে তারা মুখোমুখি হবে কলম্বাস ক্রু-এর।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

মেসির অবিশ্বাস্য ফ্রি-কিক, তবুও জিতল না মায়ামি

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ফ্রি-কিক থেকে আবারও নিজের জাদুকরী দক্ষতার জানান দিলেন লিওনেল মেসি। তবে আর্জেন্টাইন এই মহাতারকার চোখধাঁধানো গোলের পরও জয়ের মুখ দেখতে পারেনি ইন্টার মায়ামি। মেজর লিগ সকারের (এমএলএস) শ্বাসরুদ্ধকর ম্যাচে সান ডিয়েগো এফসির সঙ্গে ২-২ গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে দলটি। এই ড্রয়ের ফলে লিগে টানা চতুর্থ ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করতে হলো মায়ামিকে।

ম্যাচের শুরুতেই ধাক্কা খায় ইন্টার মায়ামি। ১২তম মিনিটে ডেনিশ ফরোয়ার্ড অ্যান্ডার্স ড্রেয়ারের চমৎকার গোলে এগিয়ে যায় সান ডিয়েগো। তবে পিছিয়ে পড়ে সমতায় ফিরতে বেশি সময় নেয়নি মায়ামি। ২৪তম মিনিটে বক্সের ঠিক বাইরে সুবিধাজনক স্থানে ফ্রি-কিক পায় তারা। বাঁ পায়ের নিখুঁত কোনাকুনি শটে বল সরাসরি জালে জড়িয়ে মায়ামিকে সমতায় ফেরান মেসি। ঝাঁপিয়ে পড়েও সেই শট ঠেকাতে ব্যর্থ হন সান ডিয়েগোর গোলরক্ষক।

এই গোলটির মাধ্যমে পেশাদার ফুটবলে মেসির ফ্রি-কিক থেকে মোট গোলের সংখ্যা দাঁড়াল ৭৫-এ। একই সঙ্গে চলতি এমএলএস মৌসুমে এটি তার ২০তম গোল।

দ্বিতীয়ার্ধে ম্যাচের ৭৪তম মিনিটে লুইস সুয়ারেজের গোল মায়ামিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেয়। তবে সেই লিড দীর্ঘস্থায়ী করতে পারেনি দলটি। ৮ মিনিট পরেই সান ডিয়েগোর হয়ে নিজের দ্বিতীয় গোলটি করে ম্যাচ সমতায় ফেরান অ্যান্ডার্স ড্রেয়ার। শেষ পর্যন্ত ২-২ সমতায় শেষ হয় নির্ধারিত সময়ের খেলা।

এমএলএসে ইন্টার মায়ামির পরবর্তী ম্যাচ আগামী রোববার, যেখানে তারা মুখোমুখি হবে কলম্বাস ক্রু-এর।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত