সংবাদ

নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ এএম

নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি : সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল পৌনে ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সফরসঙ্গীদের নিয়ে তিনি নিউইয়র্কের পথে যাত্রা করেন। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

বিগত বছরগুলোর বিশাল বহরের ঐতিহ্য ভেঙে এবার তুলনামূলক অনেক ছোট প্রতিনিধিদল নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী। অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, অতীতে সরকারপ্রধানদের সফরে শতাধিক প্রতিনিধি থাকলেও এবার প্রধানমন্ত্রী মাত্র ৩৮ জনের অত্যন্ত সংক্ষিপ্ত একটি বহর নিয়ে নিউইয়র্ক যাচ্ছেন, যা বাংলাদেশের ইতিহাসে প্রথম। সফরসঙ্গীদের মধ্যে মন্ত্রিসভার সদস্য, উপদেষ্টা, জ্যেষ্ঠ কর্মকর্তা ছাড়াও দুই রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ও জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব গোলাম মহিউদ্দিন ইকরাম রয়েছেন।

পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলায় ভাষণ দেবেন। বক্তৃতায় বাংলাদেশের গণতান্ত্রিক নবযাত্রা, আইনের শাসন, জলবায়ু পরিবর্তন, বিশ্ব শান্তি ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়গুলো জোরদারভাবে তুলে ধরবেন তিনি। সফরকালে প্রধানমন্ত্রী সুশাসন প্রতিষ্ঠা ও রোহিঙ্গা সংকট নিরসনসহ ৫টি উচ্চপর্যায়ের বৈঠকের পাশাপাশি দুটি সাইডলাইন ইভেন্টে অংশ নেবেন। উল্লেখ্য, এবারের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতিত্ব করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত