সংবাদ

সাবেক এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেপ্তার

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ এএম

সাবেক এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেপ্তার
ছবি : সংগৃহীত

রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত একটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান। তিনি জানান, মৃতের বাবা মো. মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। মামলায় এমপি গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা বেগম এবং ওবায়দুল্লাহ নামের এক গাড়ি চালককে আসামি করা হয়েছে।

এর আগে রোববার সন্ধ্যায় ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে সিআইডি, পিবিআই ও ডিবির একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পর্যবেক্ষণ করে আলামত সংগ্রহ করে। পরবর্তীতে সুরতহাল ও ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়ার পর তাঁদের এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর মনোনয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়া গাজী নজরুল ইসলামের সাথে এক তরুণীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর গত ২২ জুলাই তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করে জামায়াতে ইসলামী।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

সাবেক এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত একটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান। তিনি জানান, মৃতের বাবা মো. মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। মামলায় এমপি গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা বেগম এবং ওবায়দুল্লাহ নামের এক গাড়ি চালককে আসামি করা হয়েছে।

এর আগে রোববার সন্ধ্যায় ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে সিআইডি, পিবিআই ও ডিবির একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পর্যবেক্ষণ করে আলামত সংগ্রহ করে। পরবর্তীতে সুরতহাল ও ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়ার পর তাঁদের এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর মনোনয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়া গাজী নজরুল ইসলামের সাথে এক তরুণীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর গত ২২ জুলাই তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করে জামায়াতে ইসলামী।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত