সংবাদ

গাজী নজরুলের বাসায় মিলল মরিয়মের হাতে লেখা চিঠি

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ এএম

গাজী নজরুলের বাসায় মিলল মরিয়মের হাতে লেখা চিঠি
ছবি : সংগৃহীত

সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) হাতে লেখা বেশ কয়েকটি আবেগঘন শেষ চিঠি ও নোটবুক উদ্ধার করেছে পুলিশ। 

জাতীয় সংসদের অফিশিয়াল প্যাড থেকে শুরু করে সাধারণ সাদা কাগজে লেখা এই চিঠিগুলোতে ভালোবাসা, মান-অভিমান, প্রতারণার অভিযোগ, তীব্র মানসিক যন্ত্রণা এবং বিশ্বাসভঙ্গের গভীর ক্ষত ফুটে উঠেছে।

পুলিশের তদন্তে উদ্ধার হওয়া চিঠি ও নোটবুক বিশ্লেষণ করে দেখা যায়, মরিয়ম নিজেকে একটি প্রতারণামূলক সম্পর্কের শিকার বলে মনে করতেন। চিঠিতে উঠে আসা বিভিন্ন বাক্যে স্বামীর প্রতি তার গভীর ক্ষোভ ও আক্ষেপ ফুটে উঠেছে। বিদায়কালের এক চিঠিতে তিনি লেখেন, ‘আমি অতি বিশ্বাস করে যুদ্ধে নেমেছিলাম তার সাথে। জিততে পারিনি। জিতবই বা কেমনে? যুদ্ধের শেষপ্রান্তে গিয়ে দেখি–তুমি ছিলে বিপক্ষের সেনাপতি!’

আরেকটি সাধারণ কাগজের পাতায় তিনি নিজের ভুল স্বীকার করে এবং ভালোবাসার ভাগ না নেওয়ার মনোভাব ব্যক্ত করে লেখেন, ‘সে ছিল অন্য নারীর স্বামী। কাগজে, কলমে, অধিকারে ছিল তার বউয়ের। আর আমি ছিলাম বোকা। অন্য কারো স্বামীকে বানিয়েছিলাম নিজের শখের পুরুষ।’ তিনি আরও যোগ করেন, ‘কাউকে অর্ধেক পাওয়ার চেয়ে হারিয়ে ফেলা বেশি সম্মানের। কারণ, ভালোবাসা কখনোই ভাগ করে নেওয়ার বিষয় নয়। ভালোবাসা হয় সম্পূর্ণ না হয় অপূর্ণ।’

সংসদের প্যাডে লেখা চিঠিতে স্বামীকে চরম সতর্কবার্তা ও উপহাস করে তিনি লিখেছেন, ‘আমি হেরেছি, তুমি জিতেছো, কারণ, তোমাকে আমি বিশ্বাস করেছিলাম বলেই তো–আমাকে ঠকিয়ে তুমি জিততে পেরেছো। আমি ধ্বংসের শেষে দাঁড়িয়েও মুখে হাসি রেখেছি। ভেবে নাও, এই হাসিই হবে তোমার ধ্বংসের কারণ!’ 

অন্য একটি চিঠিতে নিজের আত্মসম্মান প্রকাশ করে তিনি লেখেন, ‘শুধু মায়ায় পড়েছি বলে বারবার তোমার কাছে নত হই। তা না হলে, যতটা সস্তা ভাবছো, ততটা সস্তা আমি নই।’

এ ছাড়া, একটি পাতায় নিজের সাথে ঘটে যাওয়া ছলনা নিয়ে লিখেছেন, ‘সে বলেছিল–আজ থেকে আমরা বন্ধু, চলো একটা গেমস খেলি। আমিও সরল মনে বিশ্বাস করে রাজি হয়েছিলাম। কিন্তু কে জানতো–আমিই ছিলাম তোমার গেমসের দাবার এক গুটি।’ তবে চিঠির মানসিক জটিলতার বিপরীত চিত্রও মিলেছে মরিয়মের নোটবুকের অন্য এক পৃষ্ঠায়, যেখানে রাতে ঘুমানোর আগে পড়ার জন্য কালেমা, ২১ বার দরুদ শরিফ, আয়াতুল কুরসি ও নির্দিষ্ট কিছু জিকিরসহ ৬টি ধর্মীয় আমলের তালিকা হাতে লেখা ছিল।

উল্লেখ্য, রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার পর নিহতের বাবার দায়ের করা আত্মহত্যার প্ররোচনা মামলায় সাবেক এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে মধ্যরাতে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

গাজী নজরুলের বাসায় মিলল মরিয়মের হাতে লেখা চিঠি

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত