জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে (বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ৪টা ২০ মিনিট) তুর্কি এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল রয়েছে।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম। বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রা সহকারে তাকে সফরকালীন বাসস্থান ‘হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক’ হোটেলে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত এ কে এম ওয়াহিদুজ্জামান।
এদিকে প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে নিউইয়র্কে বসবাসরত প্রবাসী বাংলাদেশি এবং যুক্তরাষ্ট্র বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে। জেএফকে বিমানবন্দরের টার্মিনাল-৮ প্রাঙ্গণে ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকা হাতে স্বাগত মিছিল করেন প্রবাসীরা। সফরের অংশ হিসেবে আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। নিউইয়র্কের নানা দ্বিপক্ষীয় বৈঠক ও কর্মসূচি শেষে ২৫ সেপ্টেম্বর রাতে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার।
/

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন