সুনামগঞ্জে নিষিদ্ধঘোষিত দল আওয়ামী লীগের নেতা ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল কবিরকে (রুমেন) গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আজ মঙ্গলবার সন্ধ্যা সাড় ছয়টার দিকে শহরের ট্রাফিক পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, খায়রুল কবির জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এবং জেলা দায়রা জজ আদালতের সাবেক সরকারি কৌঁসুলি (পিপি)। গত ১৮ সেপ্টেম্বর সুনামগঞ্জ সদর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার (মামলা নম্বর: ৩৪) এজাহারভুক্ত অন্যতম আসামি তিনি।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড় ছয়টার দিকে শহরের ট্রাফিক পয়েন্ট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির জানান, ওই মামলায় আদালতে হাজির হওয়ার উদ্দেশ্যে বিকেলে জেলা আইনজীবী সমিতি কার্যালয়ে এসেছিলেন খায়রুল কবির। সেখানে তিনি সহকর্মীদের সঙ্গে অবস্থান করছিলেন। উপস্থিতি টের পেয়ে সাদা পোশাকধারী পুলিশ সদস্যরা সমিতি ভবনের আশপাশে অবস্থান নেন। একপর্যায়ে সন্ধ্যা সাড় ছয়টার দিকে আইনজীবী সমিতির সভাপতি আবদুল হামিদ ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ অন্য সহকর্মীরা তাকে মোটরসাইকেলে নিয়ে থানায় পৌঁছে দেন।

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন