সংবাদ

আজ ৭ নভেম্বরের শোভাযাত্রা, উদ্বোধন করবেন তারেক রহমান

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, ১২:০৫ এএম

আজ ৭ নভেম্বরের শোভাযাত্রা, উদ্বোধন করবেন তারেক রহমান

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আজ শনিবার সকালে রাজধানীতে শোভাযাত্রা করবে বিএনপি। এই শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ইতিমধ্যে মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে। সেখান থেকেই প্রধানমন্ত্রীর উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে শোভাযাত্রাটি শুরু হবে।

শুক্রবার (৬ নভেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব তথ্য জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

রুহুল কবির রিজভী বলেন, ‘৭ নভেম্বর সারা দেশের অধিকাংশ জেলা ও মহানগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। ঢাকায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।’

শোভাযাত্রার নির্ধারিত পথের কথা উল্লেখ করে ভারপ্রাপ্ত মহাসচিব জানান, নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবন, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হবে।

তিনি আরও জানান, শোভাযাত্রা শুরুর আগে সকাল সাড়ে আটটায় শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রীসহ দলের সিনিয়র নেতারা।

ঢাকার কেন্দ্রীয় এই কর্মসূচির পাশাপাশি দিবসটি উপলক্ষে ইতিমধ্যে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এর অংশ হিসেবে দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনীসহ নানা ধরনের কর্মসূচি পালিত হচ্ছে।

শোভাযাত্রা সফল করতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং এর সহযোগী সংগঠনগুলো সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে বলেও জানান রিজভী।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

আজ ৭ নভেম্বরের শোভাযাত্রা, উদ্বোধন করবেন তারেক রহমান

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত