সংবাদ

ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুমকি ট্রাম্পের, জাতিসংঘে বড় সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ এএম

ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুমকি ট্রাম্পের, জাতিসংঘে বড় সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত
ছবি: সংগৃহীত

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিতে গিয়ে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করে দেওয়ার কড়া হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংঘাতের পথ ছেড়ে ইরানকে শান্তি চুক্তিতে আসতে ট্রাম্প একটি ‘বড় সিদ্ধান্ত’ নিতে চলেছেন বলেও ইঙ্গিত দেন। ট্রাম্প যখন জাতিসংঘের মঞ্চে এই হুমকি দিচ্ছিলেন, তখন উপস্থিত ছিলেন ইরানের প্রতিনিধিদলের সদস্যও - যদিও একই দিনে দুই দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের একটি বৈঠকের খবর জানা গেছে।

কানায় কানায় পূর্ণ আন্তর্জাতিক প্রতিনিধিদের সামনে দেওয়া এ ভাষণে 'বিশ্ব সরকার বা বৈশ্বিক শাসন' ধারণা সম্পূর্ণ প্রত্যাখ্যান করেন ট্রাম্প। পররাষ্ট্রনীতির নানা জটিলতা বিশেষ করে মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ মোকাবিলায় প্রায় এক ডজনেরও বেশি বিশ্বনেতার সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার মাঝেই তিনি জাতিসংঘের মঞ্চে ওঠেন। ভাষণে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের সমাধান ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের নেতৃত্ব সুসংহত করার অঙ্গীকারও করেন তিনি।

ভাষণের সূচনাতেই যুক্তরাষ্ট্রের অর্থনীতি, অভিবাসন নিয়ন্ত্রণ, সীমান্ত সুরক্ষা ও অভ্যন্তরীণ অপরাধ দমনে নিজের সরকারের সাফল্যগুলো তুলে ধরেন ট্রাম্প। কূটনীতিক মহলের মন্তব্য, সাধারণ পরিষদের ভাষণে ট্রাম্পের ভাবসাব দেখে মনে হচ্ছিল তিনি আন্তর্জাতিক মঞ্চের চেয়ে আগামী নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ভোটারদের উদ্দেশ্যে বেশি কথা বলছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুমকি ট্রাম্পের, জাতিসংঘে বড় সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিতে গিয়ে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করে দেওয়ার কড়া হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংঘাতের পথ ছেড়ে ইরানকে শান্তি চুক্তিতে আসতে ট্রাম্প একটি ‘বড় সিদ্ধান্ত’ নিতে চলেছেন বলেও ইঙ্গিত দেন। ট্রাম্প যখন জাতিসংঘের মঞ্চে এই হুমকি দিচ্ছিলেন, তখন উপস্থিত ছিলেন ইরানের প্রতিনিধিদলের সদস্যও - যদিও একই দিনে দুই দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের একটি বৈঠকের খবর জানা গেছে।

কানায় কানায় পূর্ণ আন্তর্জাতিক প্রতিনিধিদের সামনে দেওয়া এ ভাষণে 'বিশ্ব সরকার বা বৈশ্বিক শাসন' ধারণা সম্পূর্ণ প্রত্যাখ্যান করেন ট্রাম্প। পররাষ্ট্রনীতির নানা জটিলতা বিশেষ করে মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ মোকাবিলায় প্রায় এক ডজনেরও বেশি বিশ্বনেতার সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার মাঝেই তিনি জাতিসংঘের মঞ্চে ওঠেন। ভাষণে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের সমাধান ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের নেতৃত্ব সুসংহত করার অঙ্গীকারও করেন তিনি।

ভাষণের সূচনাতেই যুক্তরাষ্ট্রের অর্থনীতি, অভিবাসন নিয়ন্ত্রণ, সীমান্ত সুরক্ষা ও অভ্যন্তরীণ অপরাধ দমনে নিজের সরকারের সাফল্যগুলো তুলে ধরেন ট্রাম্প। কূটনীতিক মহলের মন্তব্য, সাধারণ পরিষদের ভাষণে ট্রাম্পের ভাবসাব দেখে মনে হচ্ছিল তিনি আন্তর্জাতিক মঞ্চের চেয়ে আগামী নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ভোটারদের উদ্দেশ্যে বেশি কথা বলছেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত