সংবাদ

উত্তাল সাগরে ট্রলারডুবি, উদ্ধার ৯

প্রতিনিধি, রাঙ্গাবালী (পটুয়াখালী)
প্রতিনিধি, রাঙ্গাবালী (পটুয়াখালী)
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পিএম

উত্তাল সাগরে ট্রলারডুবি, উদ্ধার ৯
ফাইল ছবি

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগরে ঢেউয়ের কবলে পড়ে পটুয়াখালীর রাঙ্গাবালীতে ৯ মাঝিমাল্লাসহ একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। তবে পাশের একটি ট্রলারের সহায়তায় তাদের সবাইকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

এদিকে নিম্নচাপের প্রভাবে পায়রা সমুদ্রবন্দরসহ উপকূলীয় এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং সাগর তীব্র উত্তাল হয়ে উঠেছে। এ অবস্থায় পায়রাসহ দেশের চারটি সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। বিজ্ঞপ্তির তথ্যমতে, গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এ কারণে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাগরে নিম্নচাপের প্রভাবে সৃষ্ট তীব্র ঢেউয়ের কবলে পড়ে গত মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে রাঙ্গাবালী সদর ইউনিয়নের যুগিরহাওলা গ্রামের জহির প্যাদার মালিকানাধীন একটি ট্রলার ডুবে যায়। ট্রলারটিতে মালিক জহির প্যাদা, তার দুই ছেলে সাইদুল প্যাদা ও মফিদুল প্যাদাসহ মোট ৯ জন মাঝিমাল্লা ছিলেন।

ট্রলারটি সাগরে তলিয়ে যাওয়ার পর কাছে থাকা অন্য একটি মাছ ধরার ট্রলার দ্রুত এগিয়ে এসে তাদের উদ্ধার করে। মঙ্গলবার রাত ১১টার দিকে মাঝিমাল্লাদের নিরাপদে যুগিরহাওলা ঘাটে ফিরিয়ে আনা হয়। পরে ডুবে যাওয়া ট্রলারটিও সাগর থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

উত্তাল সাগরে ট্রলারডুবি, উদ্ধার ৯

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত