সংবাদ

উপচার্যকে পুনর্বহালের দাবিতে চুয়েটে দ্বিতীয় দিনেও আন্দোলন, গণস্বাক্ষর

আনিসুর রহমান, চট্টগ্রাম
আনিসুর রহমান, চট্টগ্রাম
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ পিএম

উপচার্যকে পুনর্বহালের দাবিতে চুয়েটে দ্বিতীয় দিনেও আন্দোলন, গণস্বাক্ষর
ছবি: সংবাদ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে স্ব পদে পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সোয়া ১১টা থেকে চুয়েটের শহীদ মিনার প্রাঙ্গণে তারা এক গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে অবস্থান নিয়ে স্বতঃস্ফূর্তভাবে নিজেদের নাম, শিক্ষার্থী আইডি ও স্বাক্ষর প্রদান করেন। পরে এই গণস্বাক্ষর সংবলিত স্মারকলিপি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠানো হবে বলে জানান তারা।

যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী ফারহান হাসনাত বলেন, কোনো আগাম নোটিশ ছাড়া হঠাৎ উপাচার্যকে পদ থেকে অব্যাহতি দেওয়া অনুচিত। এর প্রতিবাদে পুরো চুয়েটে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন রাখা হয়েছে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর রাতে অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে অব্যাহতি দিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ সিদ্ধান্তের খবর ছড়িয়ে পড়লে ওই রাতেই চুয়েট শিক্ষার্থীরা বিক্ষোভ প্রকাশ করে উপাচার্য ভবনে তালা ঝুলিয়ে দেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

উপচার্যকে পুনর্বহালের দাবিতে চুয়েটে দ্বিতীয় দিনেও আন্দোলন, গণস্বাক্ষর

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে স্ব পদে পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সোয়া ১১টা থেকে চুয়েটের শহীদ মিনার প্রাঙ্গণে তারা এক গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে অবস্থান নিয়ে স্বতঃস্ফূর্তভাবে নিজেদের নাম, শিক্ষার্থী আইডি ও স্বাক্ষর প্রদান করেন। পরে এই গণস্বাক্ষর সংবলিত স্মারকলিপি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠানো হবে বলে জানান তারা।

যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী ফারহান হাসনাত বলেন, কোনো আগাম নোটিশ ছাড়া হঠাৎ উপাচার্যকে পদ থেকে অব্যাহতি দেওয়া অনুচিত। এর প্রতিবাদে পুরো চুয়েটে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন রাখা হয়েছে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর রাতে অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে অব্যাহতি দিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ সিদ্ধান্তের খবর ছড়িয়ে পড়লে ওই রাতেই চুয়েট শিক্ষার্থীরা বিক্ষোভ প্রকাশ করে উপাচার্য ভবনে তালা ঝুলিয়ে দেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত