খাগড়াছড়ি পার্বত্য জেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও মাল্টিমিডিয়া সামগ্রী এবং নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) খাগড়াছড়ি পৌর টাউন হলে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ৭৭৮ জন শিক্ষার্থীকে মোট ৯২ লাখ ৫ হাজার টাকার বৃত্তির চেক দেওয়া হয়। এর মধ্যে ৪৯৩ জন কলেজ শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে এবং ২৮৫ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ১৫ হাজার টাকা করে দেওয়া হয়। এ ছাড়া জেলার ২৩টি প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী এবং সদর উপজেলার ১০ জন নারীর মাঝে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে জেলার ৯টি উপজেলার মোট ৯০ জন নারীকে সেলাই মেশিন প্রদান করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, ‘শিক্ষাই জাতির উন্নয়নের মূল ভিত্তি। পাহাড়ের কোনো শিক্ষার্থী যেন অর্থের অভাবে ঝরে না পড়ে, সে জন্য সরকার কাজ করে যাচ্ছে।’
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান শেখ ছালেহ্ আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া, জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত ও পুলিশ সুপার মো. মোরতোজা আলী খানসহ অনেকে উপস্থিত ছিলেন।

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন