রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় মশার কয়েল থেকে সূত্রপাত হওয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে দুটি পরিবারের ঘরবাড়িসহ যাবতীয় মালামাল। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত নয়টার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের বেরুলি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত আক্কাস আলী মণ্ডল জানান, ঘরের ভেতর জ্বলতে থাকা মশার কয়েল থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই তা আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
তবে তার আগেই ঘরের ভেতর থাকা সমস্ত আসবাব ও যাবতীয় মালামাল সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। অগ্নিকাণ্ডে আনুমানিক তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবারটি।

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন