সংবাদ

ডিজেলের মূল্যবৃদ্ধির প্রভাব খাতুনগঞ্জে

মুহাম্মদ জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম
মুহাম্মদ জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পিএম

ডিজেলের মূল্যবৃদ্ধির প্রভাব খাতুনগঞ্জে
চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজারে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রভাব পড়তে শুরু করেছে

চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজারে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রভাব পড়তে শুরু করেছে। ব্যবসায়ীরা বলছেন, ডিজেলের দাম বাড়ায় পরিবহন ব্যয় ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বেড়েছে। এর প্রভাব পড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে।

খাতুনগঞ্জের ব্যবসায়ীরা বলছেন, ডিজেলের দাম একবারে লিটারে ২০ টাকা না বাড়িয়ে দুই-তিন ধাপে বাড়ানো হলে সাধারণ মানুষের ওপর চাপ তুলনামূলক কম পড়ত। আগে যে ট্রাক বা কাভার্ডভ্যানের ভাড়া ২৫ হাজার টাকা ছিল, এখন সেখানে ৬ থেকে ৭ হাজার টাকা পর্যন্ত বেশি চাওয়া হচ্ছে।

সূত্রে জানা গেছে, খাতুনগঞ্জের পাইকারি বাজারে বর্তমানে প্রতি কেজি চিনি ১০২ টাকা, পেঁয়াজ ৪০ টাকা, আদা ৯৫ টাকা, রসুন ১২২ টাকা এবং ভারতীয় লাল মরিচ ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। ভারতীয় মিষ্টি মরিচের দাম ৪৪০ টাকা। দেশি মরিচ মানভেদে ২৮০ থেকে ৩১০ টাকা এবং হাটহাজারীর মিষ্টি মরিচ ৪৫০ থেকে ৫০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

এ ছাড়া মোটা মসুর ডাল ৮০ টাকা, মুগ ডাল ১৫০ টাকা, মটর ডাল ৫৪ টাকা এবং সাদা মটর ৫৪ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অস্ট্রেলিয়ান ছোলা ৯৫ টাকা এবং ভারতীয় ছোলা ৯৮ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পাম তেল মণপ্রতি ৬ হাজার ৬০০ টাকা এবং সয়াবিন তেল ৭ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মো. আবু বক্কর বলেন, ডিজেলের দাম বাড়ায় নিত্যপণ্যের বাজারে প্রভাব পড়বে। খাতুনগঞ্জ থেকে দেশের বিভিন্ন এলাকায় সড়ক ও নৌপথে পণ্য পরিবহন করা হয়। জ্বালানির দাম বাড়ায় সড়ক পরিবহনের পাশাপাশি লাইটার জাহাজের ভাড়াও বাড়তে পারে, যা শেষ পর্যন্ত পণ্যের দামের সঙ্গে যুক্ত হবে।

চাক্তাই খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক এহসান উল্লাহ জাহেদী বলেন, ডিজেলের দাম বাড়ার প্রভাব ইতোমধ্যে দেখা যাচ্ছে। শরীয়তপুর থেকে চট্টগ্রাম পর্যন্ত যে গাড়ির ভাড়া আগে ২৫ হাজার টাকা ছিল, এখন সেটি ৩৪ হাজার টাকা চাওয়া হচ্ছে। বাড়তি পরিবহন ব্যয় পণ্যের দামের ওপরই পড়বে।

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এসএম নাজের হোসেন বলেন, ডিজেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে বাজারে এর প্রভাব শুরু হয়েছে। ব্যবসায়ীরা বিভিন্ন অজুহাতে পণ্যের দাম বাড়ালে শেষ পর্যন্ত ক্রেতারাই চাপের মধ্যে পড়বেন। ভোগ্যপণ্যের বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি ঠেকাতে প্রশাসনের নজরদারি বাড়ানোর আহ্বান জানান তিনি।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ডিজেলের মূল্যবৃদ্ধির প্রভাব খাতুনগঞ্জে

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত