যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাইডলাইনে বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আলাদা এসব উচ্চপর্যায়ের বৈঠকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে বহুমাত্রিক সহযোগিতা ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন তিনি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে সাইডলাইন বৈঠকের অংশ হিসেবে দুই দেশের সরকারপ্রধান ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই আলোচনা অনুষ্ঠিত হয়।
ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের বরাত দিয়ে জানা গেছে, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে পৌঁছানোর প্রথম দিনেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক করেন। এর অংশ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার শীর্ষপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষযে ইতিবাচক আলোচনা হয়েছে।
একই দিনে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গেও এক বৈঠকে মিলিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে বাংলাদেশ ও ক্রোয়েশিয়ার মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করা, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং বহুমাত্রিক খাতে সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।
বৈঠকে দুই নেতা অর্থনৈতিক প্রবৃদ্ধি, কারিগরি শিক্ষা, বৈশ্বিক প্রযুক্তি বিনিময় এবং দক্ষ জনশক্তি রপ্তানির মতো সম্ভাবনাময় ক্ষেত্রগুলোতে যৌথভাবে কাজ করার ওপর বিশেষভাবে আলোকপাত করেন। এ ছাড়া জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক ও বহুপাক্ষিক ফোরামে ভৌগোলিক সামঞ্জস্য রেখে একে অপরের পাশে থাকার অঙ্গীকার প্রকাশ করেন দুই দেশের শীর্ষ নেতা।
/

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন