সংবাদ

একই রাতে সিঁধ কেটে দুই বাড়িতে চুরি

প্রতিনিধি, গজারিয়া (মুন্সিগঞ্জ)
প্রতিনিধি, গজারিয়া (মুন্সিগঞ্জ)
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পিএম

একই রাতে সিঁধ কেটে দুই বাড়িতে চুরি
ছবি : সংবাদ

মুন্সিগঞ্জের গজারিয়ায় একই রাতে পাশাপাশি দুই বাড়িতে সিঁধ কেটে চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার হোসেন্দী ইউনিয়নের হোসেন্দী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে হোসেন্দী গ্রামের মো. রমজানের (৩৮) বসতঘরের সিঁধ কেটে ভেতরে ঢোকে চোরেরা। ঘরের ভেতর থেকে নগদ ১০ হাজার টাকা ও একটি মুঠোফোন নিয়ে যায় তারা।

রমজানের স্ত্রী জানান, রাত ৩টার দিকে ঘুম ভাঙলে তিনি ঘরের মালামাল এলোমেলো দেখতে পান। পরে পাশের ঘরে গিয়ে দেখেন সিঁধ কাটা রয়েছে। তবে পাশের ঘরে বেড়াতে আসা স্বজনরা ঘুমিয়ে ছিলেন এবং কক্ষটির দরজায় বাইর থেকে শিকল আটকানো থাকায় চোরেরা সেখানে ঢুকতে পারেনি। ফলে সেখানে থাকা স্বর্ণালংকার রক্ষা পায়।

একই রাতে ওই মহল্লার বিধবা নিলুফা আক্তারের (৫৫) বাড়িতেও চুরি হয়। নিলুফা আক্তার জানান, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। সকালে ফিরে এসে দেখেন ঘরের মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে এবং বেশ কিছু জিনিসপত্র চুরি গেছে।

একই রাতে কাছাকাছি দুটি বাড়িতে চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চুরির আতঙ্কের পাশাপাশি উদ্বেগ দেখা দিয়েছে।

এ বিষয়ে গজারিয়া থানার সেকেন্ড অফিসার বিজন কুমার জানান, চুরির বিষয়ে পুলিশ এখনো লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

একই রাতে সিঁধ কেটে দুই বাড়িতে চুরি

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মুন্সিগঞ্জের গজারিয়ায় একই রাতে পাশাপাশি দুই বাড়িতে সিঁধ কেটে চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার হোসেন্দী ইউনিয়নের হোসেন্দী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে হোসেন্দী গ্রামের মো. রমজানের (৩৮) বসতঘরের সিঁধ কেটে ভেতরে ঢোকে চোরেরা। ঘরের ভেতর থেকে নগদ ১০ হাজার টাকা ও একটি মুঠোফোন নিয়ে যায় তারা।

রমজানের স্ত্রী জানান, রাত ৩টার দিকে ঘুম ভাঙলে তিনি ঘরের মালামাল এলোমেলো দেখতে পান। পরে পাশের ঘরে গিয়ে দেখেন সিঁধ কাটা রয়েছে। তবে পাশের ঘরে বেড়াতে আসা স্বজনরা ঘুমিয়ে ছিলেন এবং কক্ষটির দরজায় বাইর থেকে শিকল আটকানো থাকায় চোরেরা সেখানে ঢুকতে পারেনি। ফলে সেখানে থাকা স্বর্ণালংকার রক্ষা পায়।

একই রাতে ওই মহল্লার বিধবা নিলুফা আক্তারের (৫৫) বাড়িতেও চুরি হয়। নিলুফা আক্তার জানান, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। সকালে ফিরে এসে দেখেন ঘরের মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে এবং বেশ কিছু জিনিসপত্র চুরি গেছে।

একই রাতে কাছাকাছি দুটি বাড়িতে চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চুরির আতঙ্কের পাশাপাশি উদ্বেগ দেখা দিয়েছে।

এ বিষয়ে গজারিয়া থানার সেকেন্ড অফিসার বিজন কুমার জানান, চুরির বিষয়ে পুলিশ এখনো লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত