সংবাদ

দেশজুড়ে সমবায় দিবস উদযাপন

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, ০২:১৪ পিএম

দেশজুড়ে সমবায় দিবস উদযাপন
ছবি : সংবাদ

‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের বিভিন্ন জেলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের যৌথ উদ্যোগে র‍্যালি, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, আলোচনা সভা এবং শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বালিয়াকান্দি (রাজবাড়ী): বালিয়াকান্দি উপজেলা অডিটোরিয়াম হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. নজরুল ইসলাম। সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মানবেন্দ্র মজুমদার, মৎস্য কর্মকর্তা মো. তানভীর আহমেদ, ডা. মুহিদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আক্কাসউদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা তহমিদা খানম, সমাজসেবা কর্মকর্তা মো. জুবায়ের আহমেদ, সমবায়ী মো. জনাব আলী, হাসান আলী ও একেএম আতাউর রহমান প্রমুখ। আলোচনা শেষে সফল সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পত্নীতলা (নওগাঁ): উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা সমবায় কর্মকর্তা মো. সামছুল হকের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার মোরশেদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা। আরও বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ.জেড.এম নাহিদ হোসেন, কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আশীষ কুমার ঘোষ এবং সহকারী ভেটেরিনারি সার্জন আসমাউল হুসনা। অনুষ্ঠানে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে চাঁদপুকুর খ্রিস্টান সমবায় সমিতিসহ সর্বোচ্চ রাজস্ব প্রদানকারী তিনটি সমিতিকে সম্মাননা স্মারক দেওয়া হয়।

বাগেরহাট: জেলা প্রশাসন ও স্থানীয় সমবায় কার্যালয়ের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘সমবায়ে গড়ো সমৃদ্ধ দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যে জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা সমবায় কর্মকর্তা মো. আনিসুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক গোলাম মো. বাতেব। তিনি বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে সমবায় আন্দোলনের বিকল্প নেই। পরে সফল সমবায়ী ও শ্রেষ্ঠ সমবায় সমিতির মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।

সাপাহার (নওগাঁ): সাপাহারে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে পতাকা উত্তোলনের পর র‍্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজের সভাপতিত্বে সভায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার সাদাত, কৃষি অফিসার মনিরুজ্জামান (টকি), সহকারী সমবায় অফিসার জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনছারী ও শফিকুল ইসলাম।

সাটুরিয়া (মানিকগঞ্জ): উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার মো. মাকসুদ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সমবায় অফিসার মো. মাকসুদ হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন ও বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন প্রমুখ।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

দেশজুড়ে সমবায় দিবস উদযাপন

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত