রংপুর নগরীর ‘মাদক সম্রাট’ লিটনকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। বিক্ষুব্ধ জনতা লিটনের মাদকের আস্তানাও গুঁড়িয়ে দিয়েছে। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় রংপুর নগরীর লালবাগ রেলওয়ে বস্তিতে এ ঘটনা ঘটে।
এলাকাবাসীর অভিযোগ, রংপুর সিটি করপোরেশনের ২২, ২৭, ২৮ ও ১৫ নম্বর ওয়ার্ডের কেন্দ্রস্থল লালবাগ রেলওয়ে বস্তিতে দীর্ঘদিন ধরে মাদক সম্রাট লিটন প্রকাশ্যে হেরোইন, ইয়াবা ও ফেনসিডিলসহ বিভিন্ন মাদক ব্যবসা করে আসছে। বস্তির বখাটে লিটন মাদক ব্যবসা করে এখন কোটিপতি।
প্রশাসন ও এলাকার মাস্তানদের ম্যানেজ করে লিটন মাদক ব্যবসা চালাচ্ছে। চারটি ওয়ার্ডের কেন্দ্রস্থল হওয়ায় আশপাশের যুবক ও সাধারণ মানুষ এখন সর্বনাশা মাদকে আসক্ত হয়ে পড়ছে।
এ ব্যাপারে প্রশাসনকে বারবার জানানোর পরেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন স্থানীয়রা।এ কারণে বাধ্য হয়ে লালবাগ ও আশপাশের চার ওয়ার্ডের শত শত নারী-পুরুষ রোববার বিকেল ৫টার দিকে লালবাগ পশ্চিম রেলওয়ে বস্তিতে মানববন্ধন ও বিক্ষোভ করেন।
সমাবেশে বক্তব্য দেন ২২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মেহেদী হাসান মিলন, ওই ওয়ার্ডের কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আবু আহাম্মেদ সিদ্দিক পারভেজ এবং সাবেক কাউন্সিলর শাফিউল ইসলামসহ এলাকার বিশিষ্টজনরা।
বক্তারা এক সপ্তাহের মধ্যে মাদক ব্যবসায়ী লিটনকে গ্রেপ্তারের আলটিমেটাম দেন। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও জানানো হয়।
মানববন্ধন শেষে সন্ধ্যায় বিক্ষুব্ধ জনতা মাদক ব্যবসায়ী লিটনের আস্তানায় হামলা চালিয়ে সেটি গুঁড়িয়ে দেয়।

রোববার, ০৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন