সংবাদ

প্রভাবশালীর অত্যাচার থেকে রক্ষা পেতে চায় গ্রামবাসী


ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পিএম

প্রভাবশালীর অত্যাচার থেকে রক্ষা পেতে চায় গ্রামবাসী
মঙ্গলকোর্ট বাজারে অনুষ্ঠিত মানববন্ধন শেষে গ্রামবাসীর সমাবেশ।

স্থানীয় প্রভাবশালী আব্দুস সালাম প্রামানিকের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে, প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে ফরিদপুরের সদর উপজেলার মঙ্গলকোর্ট গ্রামের অধিবাসীরা।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় মঙ্গলকোর্ট বাজারে অনুষ্ঠিত মানববন্ধন থেকে হয়রানীর শিকার কয়েকজন মানুষ জানান, আব্দুস সালাম প্রামানিক দীর্ঘ দিন ধরে নানাভাবে এলাকার মানুষকে হয়রানী করে আসছেন। জমি লিখে দিয়ে আবার সেই জমি দখল নিচ্ছেন।

আরও অভিযোগ করা হয়, বিবদমান জমিতে ভুয়া ডিক্রি দেখিয়ে সাজানো লোকজন দিয়ে জমি দখরের চেষ্টাও করছেন। কেউ তার অপকর্মের বিরুদ্ধাচারণ করলে তাকে হুমকি ধামকি দিয়ে মানসিকভাবে হয়রানি করছেন।

গ্রামবাসী সালামের এমন অপকর্মের প্রতিবাদ জানিয়ে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার দাবি করেছেন। 

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৮ নভেম্বর ২০২৬


প্রভাবশালীর অত্যাচার থেকে রক্ষা পেতে চায় গ্রামবাসী

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

স্থানীয় প্রভাবশালী আব্দুস সালাম প্রামানিকের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে, প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে ফরিদপুরের সদর উপজেলার মঙ্গলকোর্ট গ্রামের অধিবাসীরা।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় মঙ্গলকোর্ট বাজারে অনুষ্ঠিত মানববন্ধন থেকে হয়রানীর শিকার কয়েকজন মানুষ জানান, আব্দুস সালাম প্রামানিক দীর্ঘ দিন ধরে নানাভাবে এলাকার মানুষকে হয়রানী করে আসছেন। জমি লিখে দিয়ে আবার সেই জমি দখল নিচ্ছেন।

আরও অভিযোগ করা হয়, বিবদমান জমিতে ভুয়া ডিক্রি দেখিয়ে সাজানো লোকজন দিয়ে জমি দখরের চেষ্টাও করছেন। কেউ তার অপকর্মের বিরুদ্ধাচারণ করলে তাকে হুমকি ধামকি দিয়ে মানসিকভাবে হয়রানি করছেন।

গ্রামবাসী সালামের এমন অপকর্মের প্রতিবাদ জানিয়ে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার দাবি করেছেন। 


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত