বাংলাদেশ পুলিশের সঙ্গে ১০ বছরের কৌশলগত অংশীদারত্ব করেছে দেশের টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন। এ অংশীদারত্বের আওতায় বাংলাদেশ পুলিশের অফিসিয়াল মোবাইল নম্বর সিরিজ এবং বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য সংযোগ ও সংশ্লিষ্ট সেবা দেবে গ্রামীণফোন।
চুক্তি অনুযায়ী, বাংলাদেশ পুলিশের অফিসিয়াল মোবাইল নম্বর সিরিজ ০১৩২০০০০০০০ থেকে ০১৩২০২৯৯৯৯৯ এবং অফিসিয়াল ও সমাধানভিত্তিক নম্বরগুলোর জন্য প্রয়োজনীয় সংযোগসেবা দেওয়া হবে। পাশাপাশি অনলাইন জিডি ও ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস)-এর মতো গুরুত্বপূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্মে সংযোগ ও সংশ্লিষ্ট সহায়তাও চুক্তির আওতায় থাকবে।
সম্প্রতি ঢাকায় বাংলাদেশ পুলিশ সদর দপ্তরে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল ডিআইজি (হেডকোয়ার্টার্স) মোহাম্মদ শরীফ উদ্দিন এবং গ্রামীণফোনের হেড অব ল এনফোর্সমেন্ট এজেন্সিজ বিজনেস হেলাল উদ্দিন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বিপিএম এবং গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান উপস্থিত ছিলেন। এ ছাড়া গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার আসিফ নাইমুর রশীদ, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার সৈয়দা তাহিয়া হোসেনসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, জনগণের সেবা, আইনশৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ কাজ করছে। পরিবর্তিত পরিস্থিতিতে নির্ভরযোগ্য সংযোগ ও প্রযুক্তির গুরুত্ব বাড়ছে। গ্রামীণফোনের সঙ্গে এই অংশীদারত্ব পুলিশের যোগাযোগ ও ডিজিটাল সেবার চাহিদা পূরণে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান বলেন, বাংলাদেশ পুলিশের পরিবর্তিত চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ভরযোগ্য সংযোগ ও প্রয়োজনীয় ডিজিটাল সক্ষমতা দেওয়াই এ অংশীদারত্বের লক্ষ্য। উদীয়মান প্রযুক্তিকে আরও সমন্বিত ও দক্ষভাবে কাজে লাগানোর সুযোগও এ চুক্তির মাধ্যমে তৈরি হবে বলে তিনি উল্লেখ করেন।

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন